TMC Shahid Diwas: ২১ শে জুলায়ে যাবে বাস, দুর্ভোগ শুরু নিত্যযাত্রীদের

২১ শে জুলায়ের সমাবেশে আসার জন্য সমস্ত রুটের বাস ভাড়ায় নেয় তৃণমূল। এমন পরিস্থিতিতে পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ে। শুক্রবার ২১ জুলাই, শহীদ দিবস। এককথায় সমাবেশের কাউন্টডাউন শুরু। সমাবেশের এক দিন আগেই দুর্ভোগের সম্মুখীন যাত্রীরা। বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যাণ্ড থেকে প্রতিদিন সোনামুখীর দিকে ২৮ টি বাস যাতায়াত করে। এখন সেই সংখ্যা 'শূণ্য'তে গিয়ে দাঁড়িয়েছে।

কারণ হিসেবে তাঁরা বলছেন, ওই রুটে কোন বাস গেলেই ২১ জুলাই সমাবেশে যেতে হবে এই দাবিতে বাস আটকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ওই এলাকার ফকিরডাঙ্গা-কাঁটাদিঘীতে বেশ কিছু বাস আটকে দেওয়া হয়েছে । এই 'অঘোষিত' পরিবহন ধর্মঘটে সমস্যায় পড়ছেন বাস শ্রমিক থেকে নিত্যযাত্রীরা। বাস কর্মীদের কথায় বাঁকুড়া বাসস্ট্যাণ্ড থেকে এই এলাকার তৃণমূলের নেতৃত্ব বাস 'বুকিং' করেছেন, কিন্তু সোনামুখীতে সেই বাস আটকে দিচ্ছে। ফলে সমস্যায় পড়ছি আমরা। এই ক'দিন বাস চলাচল বন্ধ, ফলে বেতনও বন্ধ বলে তারা জানান।

দূরবর্তী জেলা থেকে আসতে শুরু করেছে কর্মী সমর্থকেরা। কাছের জেলা গুলি থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা বাসে, ভ্যানে করে সভায় যোগ দিতে আসেন। যার জেরে প্রত্যেক বছর কলকাতার যানজট সৃষ্টি হয়। তবে এবার যানজট আটকাতে আগে থেকেই পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। এবারের ২১ শের সমাবেশের জন্য জেলাভিত্তিক পার্কিং-এর ব্যবস্থা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর থেকে ইতিমধ্যেই কর্মীরা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন। আগত দলীয় সদস্য ও সমর্থকদের হাওড়া স্টেশনে অভ্যর্থনা জানান উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, উত্তর হাওড়ার ব্লক সভাপতি অরিজিৎ বটব্যাল ও উত্তর হাওড়া আইএনটিটিইউসি'র সভাপতি অরবিন্দ দাস।


Post a Comment

0 Comments