ফের বীরভূমের বগটুই গ্রামে আগুন। রামপুরহাট বিধানসভার বড়শাল পঞ্চায়েতের বগটুই গ্রামে তৃণমূলের সমর্থকের বাড়িতে আগুন। অগ্নিসংযোগের ঘটনায় ফিরল ২০২২ সালের ২১ মার্চের আতঙ্ক। যে স্মৃতি সমস্ত রাজ্যবাসীর কাছে টাটকা। গত সোমবার রাতে এক তৃণমূল সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। এমন ঘটনায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারের লোক জন।
জানা গিয়েছে
পূর্ব পাড়ার বাসিন্দা মুর্শিদা বিবির মাটির বাড়িতে গত শনিবার আগুন লাগিয়েছিল, কিন্তু
সেদিন সেভাবে ক্ষতি হয়নি। তবে গতকাল সোমবার তাঁর মাটির বাড়ির চালে আগুন লাগিয়ে দেয়,
মুর্শিদা বিবি জানায়, ঘরের চালে আগুন লাগায় আওয়াজ হতে থাকে, তারপরই বাচ্চার কান্নায়
ঘুম ভেঙে যায়। ধোঁয়া ও আগুন দেখে বুঝতে পারে পুনরায় কেউ তাঁর বাড়িতে আগুন লাগিয়েছে।
এমন ভয়ঙ্কর কাণ্ড দেখে বাড়ি থেকে দৌড়ে বেড়িয়ে আসেন বাচ্চাকে নিয়ে। বাড়ির লোক জনের তৎপরতায়
আগুন নেভানো হয়। ঘটনা স্থলে উপস্থিত হয় রামপুরহাট থানার পুলিশ।
এই ঘটনার
পরিপ্রেক্ষিতে মুর্শিদা বিবির অভিযোগ, কেউ বা কারা তাঁর বাড়িতে বার বার আগুন লাগানোর
চেষ্টা করছে। তৃণমূল সমর্থক বলেই কি এভাবে বারবার আক্রমন হচ্ছে আমার উপর। কে বা কারা
করছে এই মুহূর্তে সব কিছুই অধরা। এই ঘটনার জেরে পরিবারের সকলেই আতঙ্কিত। মনে পড়ে বগটুইয়ের
ঘটনা, যা এখনও রাজ্যবাসি ভুলতে পারেনি। রাতের অন্ধকারে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ১০
জনের। একই গ্রামে একাধিকবার অগ্নিসংযোগের ঘটনা ভয় ধরিয়েছে গ্রামবাসীদের।

0 Comments