ছাগলের টোপ
দিয়ে খাঁচা বন্দি হল চিতা বাঘ। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভগৎপুর চা বাগানের ঘটনা।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ভগৎপুর চা বাগানে চিতা বাঘের উপস্থিতির লক্ষ্য করছিলেন
চা শ্রমিকরা। আতঙ্ক ছড়িয়েছিল গোটা চা বাগানে।এরপর চিতা বাঘটিকে ধরার জন্য ছাগলের
টোপ দিয়ে ভগৎ পুর চা বাগানের শ্রমিক মহল্লার কাছে ১৫ নম্বর সেকশনে খাঁচা পাতে বন দপ্তরের কর্মীরা।
অবশেষে খাবারের
লোভে খাঁচাবন্দি হল পূর্ণ বয়স্ক চিতাবাঘ। এদিন চিতাবাঘের গর্জন শুনে স্থানীয় বাসিন্দারা
ছুটে আসেন। খবর পেয়ে চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া রেঞ্জের
বনকর্মীরা। বনদপ্তর সূত্রে খবর, এদিন উদ্ধার হওয়া পুরুষ চিতা বাঘটিকে সকালেই জঙ্গলে
ছেড়ে দেওয়া হয়।
গত কয়েক দিন
থেকে চিতা বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল চা বাগানের শ্রমিকদের। এলাকায় চিতা বাঘের আতঙ্ক
তৈরি হয়।বনদফতরকে খবর দেওয়ার পর থেকে চিতাবাঘের সন্ধান করছিল তারা। বাঘ ধারার ফন্দি
স্বরূপ পাতা হয় ফাঁদ। শুধু ফাঁদ না, টোপ হিসাবে দেওয়া হয়েছিল ছাগল। পেতে রাখা সেই ফাঁদে
ধরা পড়ে চিতা। যার ফলে স্বস্তিতে এলাকাবাসী থেকে চা বাগানের কর্মীরা।

0 Comments