Manipur Viral Video: মহিলাদের 'নগ্ন প্যারেডের' ভিডিয়ো ছড়ানো যাবে না, সোশ্যাল মিডিয়াকে নির্দেশ কেন্দ্রের

মণিপুরে ফের বাড়ল উত্তেজনা। মণিপুরে মহিলার নগ্ন পুরোন ভিডিয়ো নিয়ে দেশ জুড়ে ঝড় উঠেছে। মহিলার নগ্ন ভিডিয়ো ছড়ানোর পরও কেনো প্রধানমন্ত্রী নীরব এবং স্বরাষ্ট্র মন্ত্রক কোনও পদক্ষেপ করছে না। মুলতুবি প্রস্তাব পেশ করছেন বিরোধী সাংসদরা। এমন কঠিন আবহে ওই ভিডিয়ো ট্যুইটার বা অন্য কোনও সামাজিক মাধ্য়মে শেয়ার না হয় তার নির্দেশ দিল কেন্দ্র।

ঠিক কি হয়েছিলো ওই দিনঃ

পুলিশের এফআইআর অনুযায়ী, কাংপোকপি জেলায় নির্যাতিতার পরিবারের দুই সদস্যকে খুন করা হয়েছিল। আতঙ্কের জেরে ৪ মে এক কুকি পরিবারের ৫ সদস্য বনে লুকিয়ে পড়েছিলেন। এবং পুলিশ তাদের উদ্ধার করে। পুলিশের হাত থেকেও তাদের ছিনিয়ে নেওয়া হয়। এরপর ৫৬ বছর বয়সি এক ব্যক্তিকে খুন করা হয়। তারপর তিনজন নারীকে নগ্ন করিয়ে হাঁটানো হয়। অভিযোগ ২১ বছর বয়সি এক মহিলাকে গণধর্ষণ করা হয়। পরে ওই তিন মহিলা কোনও রকমে পালিয়ে বাঁচেন। এবং ২১ জুন অভিযোগ দায়ের করা হয় পুলিশে।

অশান্ত মণিপুরে ভিডিও ছড়িয়ে পড়তেই, মণিপুর নিয়ে আলোচনার দাবিতে একজোট বিরোধীরা। মণিপুর নিয়ে মোদীর বিবৃতির দাবিতে সুর চড়াবে বিরোধীরা। এদিকে আজ আবার সংসদের বাদল অধিবেশন। প্রসঙ্গত, বাদল অধিবেশনে ৩১ টি বিল উত্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।


Post a Comment

0 Comments