স্থানীয়
সূত্রে জানা গেছে, এদিন ওই এলাকার বাসিন্দা
শিব শংকর দাসের বৃদ্ধা মা ঘরে ছিলেন।
সেই সময় হঠাৎ ঘরের ছাদ তার উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ছাদের তলায় চাপা পড়ে গুরুতর জখম হন সাবিত্রী দাস
বয়স ৮৫ র বৃদ্ধা।
আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন।
পরে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ ও দমকল বাহিনী।
প্রতিবেশীদের সহযোগিতা সহ্য পুলিশ ও দমকল বাহিনীর
কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় জখম বৃদ্ধাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

0 Comments