Siliguri Bengal Safari Park: সাফারি পার্কে নয়া অতিথি, জন্ম হল আরও এক ‘রয়্যাল’ শাবকের

 

খুশির হাওয়া বেঙ্গল সাফারি পার্ক জুড়ে। পার্কে আরও এক রয়্যাল বেঙ্গল টাইগারের সদস্য সংখ্যা বাড়ল। বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথির আগমনে খুশি পার্ক কর্তৃপক্ষ, সাদা বাঘিনী কিকা জন্ম দিল শাবকের। আনন্দের বিশেষ কারন হল এটিই পার্কের প্রথম সাদা বাঘ। গত ১২ জুলাই বাঘিনী দু'টি সন্তানের প্রসব করে। সদ্যোজাতের একটি সুস্থ থাকলেও অন্য শাবকটি মারা গিয়েছে। এখন জীবিত শাবকটি এবং কিকা দু'জনেই সুস্থ রয়েছে।

প্রসঙ্গত, বেঙ্গল সাফারি পার্কে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১। জানা গেছে ২৪ ঘন্টা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে মা ও শাবককে। স্বাভাবিকভাবে নতুন সদস্যের আগমনে খুশির হাওয়া সাফারি পার্কে। মাত্র ৭ বছরে বেঙ্গল সাফারি পার্কে বাঘের সংখ্যা যে পরিমানে বৃদ্ধি পেয়েছে তাতে কেন্দ্রীয় জু-অথরটির নজর কেড়েছে বেঙ্গল সাফারি পার্ক।

উল্লেখ্য, ২০১৬ সালে বেঙ্গল সাফারি পার্ক তৈরি হয়। তারপর ২০১৭ সালে শিলা এবং স্নেহাশিস নামে দুটি রয়েল বেঙ্গল টাইগারকে আনা হয়। এবং কিছু দিন পর বিভান নামে আরও একটি রেয়ল বেঙ্গল টাইগারকে সাফারি পার্কে নিয়ে আসা হয়। যে হারে বন্যপ্রাণী বেড়ে চলেছে তাতে পার্কের আয়তন আরও বাড়াতে হবে বলে মনে করছে পার্ক কর্তৃপক্ষ।

 


Post a Comment

0 Comments