Bird Rescue: আবারো সহস্রাধিক পাখি উদ্ধার

 


বড় বড় ব্যাগের মধ্যে খাঁচাবন্দি পাখিদের মুক্ত করল বনদপ্তর ও আরপিএফ। সম্প্রতি কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে প্রচুর খাঁচাবন্দি পাখি উদ্ধার করল বনদপ্তর ও আরপিএফ। ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা স্টেশনে অভিযান চালায় বনদপ্তর। এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেসে অভিযান চালাতেই প্রচুর খাঁচাবন্দি পাখি উদ্ধার করে বনদপ্তর ও আরপিএফ।

বনদপ্তর সূত্রে খবর, কোনো বৈধ নথিপত্র ছাড়াই পাখিগুলিকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে কার্শিয়াং বনদপ্তরের এডিএফ‌ও ভূপেন বিশ্বকর্মা ও বাগডোগরা রেঞ্জার সমীরণ রাজ ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলিকে উদ্ধার করে। অন্যদিকে আরপিএফ সূত্রে জানা গিয়েছে, এইভাবে ট্রেনের কামরায় খাঁচাবন্দি পাখি আনা যায় না। সমস্ত কিছু খতিয়ে দেখছে বন দফতর। তবে বন্যপ্রাণ আইন অনুযায়ী, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হবে কিনা তা এখনও জানা যায়নি।

 


Post a Comment

0 Comments