রামনবমীর
মিছিল ঘিরে বেশ কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়ায়। যার মধ্যে ছিলো হাওড়ার শিবপুর, হুগলির
রিষড়া। রামনবমী ঘিরে হিংসার ঘটনায় এনআইএ কে তদন্তের নির্দেশ দিয়েছিলো কলকাতা হাই কোর্ট। এবার
কলকাতা হাই কোর্টের নির্দেশে অশান্তি ও সংঘর্ষের ঘটনার তদন্তে এলো এনআইএ টিম। জানা
গিয়েছে এনআইএ-এর একটি তিন সদস্যর প্রতিনিধি দল শিবপুর থানায় আসেন। এবং এখান থেকেই
তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন।
রামনবমীর
মিছিল ঘিরে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির
ঘটনায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএ-কে দিয়ে তদন্তের
দাবিতে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন তিনি। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছিল,
রামনবমীতে কারা অশান্তি তৈরি করেছে, এতে কাদের মদত রয়েছে, তা রাজ্য পুলিশের পক্ষে জানা
সম্ভব নয়। তবে পুলিশের রিপোর্টে স্পষ্ট ছিলো যে অশান্তি ও সংঘর্ষের মত ঘটনা ঘটেছে রামনবমীতে।
বাড়ির ছাদ
থেকে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। এত পাথর ছাদের মধ্যে কয়েক মুহূর্তে এলো কিভাবে? প্রশ্ন
উঠছে। এছারাও অ্যাসিডের বোতল, কাচের বোতল, বাঁশ, ইট পাওয়া গিয়েছে ঘটনাস্থলে। এবার এই
প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে এলো এনআইএ টিম।

0 Comments