প্রত্যেক
বাবা মা চাই তাঁদের সন্তান অনেক বড় হোক, জীবনে প্রতিষ্ঠিত হোক। তবে বাবা মায়ের চাওয়াতেই
সব কিছু পূরণ হয়ে যায় না। সেক্ষেত্রে সন্তানদেরও চেষ্টা থাকা প্রয়োজন। আজ এমনই এক সন্তানের
কথা বলবো যে নিত্যদিন কষ্ট সহ্য করে বিদেশের মাটিতে পা রাখতে চলেছে। বাবা মায়ের মুখ
উজ্জ্বল করতে পড়াশুনার জন্য এবার আমেরিকায় পাড়ি দিচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান শিশির।
দক্ষিণ দিনাজপুর জেলার ঠ্যাংগাপাড়ার ছেলে শিশির।
সমিরন ও চন্দনার
দুই সন্তান। বড় ছেলে শিশির ভৌমিক ছোটবেলা থেকে ঠ্যাংগাপাড়া হাইস্কুলে পড়াশুনা করে।
এবার বিজ্ঞান নিয়ে পড়তে পাড়ি দিতে চলেছে সূদুর আমেরিকায়। বাবা সমিরন ভৌমিক সামান্য
ধানের ব্যবসা করে দিন যাপন করে। মা গৃহিণী। ছোটবেলা থেকে বই ছাড়া কিছুই বুঝতো না শিশির।
মাধ্যমিক
পাশ করার পড় তার স্বপ্ন ছিল গবেষণা করে গবেষক হবার। নিত্যদিন কষ্টের মধ্যে সে নিজের
পড়াশোনা করে আজ তার স্বপ্ন পুরন করতে পাড়ি দিতে চলেছে বিদেশের মাটিতে। তার বিদেশে
পাড়িতে খুশি পরিবারের সকলে।

0 Comments