কোজাগোরী লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে রাজ্যবাসী

 


কথিত আছে, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা মর্ত্যে আসেন। সকলের বাড়ি বাড়ি গিয়ে  আশীর্বাদ দেন। কিন্তু যে বাড়ির দরজা বন্ধ থাকে, সেই বাড়িতে ধন-দৌলতের দেবী প্রবেশ করেন না। মুখ ফিরিয়ে চলে যান। সেজন্য নাকি রাত জেগে মা লক্ষ্মীর পুজো হয়। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে সেই পুজো হওয়ায়, কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়।

বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা। প্রায় প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে। লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে।    

 

অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পূজা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পূজা হয়। লক্ষণীয় বিষয় হল-খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয় ঠিক সেই সময় বাঙালি হিন্দু মেতে ওঠে লক্ষ্মীর আরাধনায়। তবে পূজার উপাচারে পরিবর্তন হয় মাস ভেদে।

বেশ কিছু জায়গায় কলাগাছকেই কোজাগরী লক্ষ্মীরূপে পুজো করেন অনেক বাসিন্দা। কোথাও আস্ত কলাগাছকে কাপড় পরিয়ে সাজানো হয়। আবার কেউ   কলার বাজরা কেটে নৌকা তৈরি করে তাতে পঞ্চশস্য এবং সোনা-রূপার মুদ্রা রেখে মা লক্ষ্মীর আরাধনা করেন। তাই আজও কলাগাছকে মনে করা হয় বিষ্ণুপ্রিয়া। কোজাগরী লক্ষ্মী পুজোয় তাই কোলকাতায় বহু বাড়িতেই পূজিতা হন কলাগাছরূপী মা লক্ষ্মী।

পাশাপাশি গত কয়েক বছরের তুলনায় এবার বিক্রিবাটা ভালো হওয়ায় হাঁসি ফুটেছে প্রতিমা শিল্পীদের। করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কয়েক বছর সেইভাবে প্রতিমা তৈরি করেও বিক্রি না হওয়ায় লোকসানের মুখে পড়তে হয়েছিল শিল্পীদের। এবার প্রতিমার বুকিং ভালো হওয়ায় খুশি প্রতিমা শিল্পীরা। রাতদিন এক করে প্রতিমা তৈরির শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিল্পীরা। শিল্পীরা জানাচ্ছেন, বিক্রির পাশাপাশি প্রতিমার দামও বেড়েছে। ফলে লক্ষ্মীলাভ এবছর ভালো হচ্ছে।

 

শিল্পী চন্দনা ভট্টাচার্য জানান, বিগত প্রায় তিন দশক ধরে প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত রয়েছি। স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আমি সংসারের কাজ সেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকি। খুব ভালো লাগে। পুজো তাই ব্যস্ততা বেড়েছে। রাতদিন করে প্রতিমার সাজ ও গহনা পরানোর কাজ করে চলেছি।

 

আবহাওয়া দফতর দুর্গা পুজোর শেষের দিক থেকে প্রাকৃতিক দূর্যোগের কথা শুনিয়েছিল। অষ্টমী ও নবমীতে বৃষ্টিরও হয়েছ। তাই প্রতিমা শিল্পরা চিন্তায় ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আবহাওয়ার উন্নতি হওয়ায় খুশি প্রতিমা শিল্পীরা।

 

Post a Comment

0 Comments