মণিপুর এখনও উতপ্ত। গত দু মাসে শতাধিক মানুষের প্রান গিয়েছে। যা নিয়ে অনেকের প্রশ্ন মণিপুরে সমস্যার সমাধান কবে হবে? সত্যিই কি মণিপুরে কোনো সরকার আছে? এমন পরিস্থিতির মধ্যেই আজ মণিপুরে উপস্থিত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ তিনি মেইতেই জনগোষ্ঠী, কুকি ও নাগা জনজাতির সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য মণিপুরে
৫৩ শতাংশ মেইতেই সম্প্রদায় ভুক্ত। এছাড়াও এখানে দুটি বড় জনগোষ্ঠী রয়েছে যা কুকি এবং
নাগা নামে পরিচিত। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, যে মণিপুরে কেনো এত জাতিগত দ্বন্দ্ব।
এই দ্বন্দের মূল কারন কি? মেইতেই জনগোষ্ঠী নিজেদের তপশীল জনজাতি অর্থাৎ (ST) স্বীকৃতির
দাবীতে সরব। যেখানে আগে থেকেই কুকি এবং নাগারা তপশীল জনজাতি অর্থাৎ (ST) সম্প্রদায়
ভুক্ত।
কুকি ও নাগাদের
কথায়, মেইতের জনগোষ্ঠী অনেকটাই বড়। ওই জনগোষ্ঠী যদি তপশীল জনজাতি অর্থাৎ (ST) তালিকা
ভুক্ত হয়ে যায় তাহলে আমরা চাকরি, শিক্ষা ও জমির ওপর অধিকার থেকে বঞ্চিত হব। এই নিয়ে
দু পক্ষের দ্বন্দ্ব ক্রমেই বেড়ে চলেছে। এই সব কিছুর মধ্যেই রাহুল গান্ধী আজ মণিপুরে।
তিনি কি আদৌ সমস্যার সমাধান করতে পারবেন? নাকি শুধু ভোট ব্যাঙ্কের স্বার্থে দেখা করবেন?
নাকি আরও একবার মোদীকে কোন ঠাসা করার চেষ্টা।
আবার প্রশ্ন
উঠছে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ গিয়ে সমস্যার সমাধান করতে পারলো
না। সেখানে রাহুল গান্ধী গিয়ে কি শান্তি ফেরাতে পারবেন? যা নিয়ে কেন্দ্রীয় রাজনীতির
পারদ ক্রমশ চড়ছে। শেষবার মণিপুরে বিধানসভার নির্বাচনী সভায় দেখা গিয়েছিলো প্রধানমন্ত্রীর
ছবি দেওয়া এক পোস্টার। যেখানে লেখা ছিল আপনি কি এই মানুষ টিকে দেখেছেন? উচ্চতা ৫ ফুট
৬ ইঞ্চি, ৫৬ ইঞ্চি চওড়া বুকের ছাতি। দৃষ্টিহীন ও বধির।
তবে দু দিনের
সফরে রাহুল গান্ধী মণিপুরে এসেছেন। আজ বৃহস্পতিবার ইম্ফলের চুরাচন্দপুরে পৌঁছানোর আগেই
তাঁর কনভয় আটক করে রাখা হয়। এ নিয়ে মণিপুর পুলিশের দাবী সুরক্ষার জন্যই তাঁকে আটক করে
রাখা হয়েছিলো।
এদিকে রাহুলের
মনিপুর সফর নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। একাধিক বিজেপি নেতারা
মনে করছেন অগ্নিগর্ভ মণিপুরে যাওয়ার আগে কেনো স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হল না! কেন্দ্রীয়
ও রাজ্য সরকারের কাছে রাহুল গান্ধীর সফরের কোনো খবর ছিল না। তবে কংগ্রেসের বক্তব্য
স্বরাষ্ট্র মন্ত্রককে জানানোর কোনো প্রশ্ন ওঠে না। কারন মণিপুর সফরের কোনো নিষেধাজ্ঞা
নেই।

0 Comments