বাড়ি ঘেরাওয়ের ডাক 'প্ররোচনামূলক', মমতা-অভিষেকের বিরুদ্ধে FIR করলেন শুভেন্দু

সদ্য সমাপ্ত হওয়া ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কারের সুরে বলেছিলেন, “আগামী ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবেন তৃণমূল নেতারা।“এবার অভিষেকের এই বক্তব্যের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারী।

বাড়ি ঘেরাও কর্মসূচিতে বিপজ্জনক। বিজেপির নেতা-নেত্রী থেকে শুরু করে কর্মীদেরও প্রাণ সংশয় হতে পারে বলে মনে করেছেন তিনি। এছাড়াও শুভেন্দু বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। যে কারনে তিনি ইমেল মারফত হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। FIR-এ মমতা ও অভিষেকের বিরুদ্ধে ১৫৩, ১৫৩A, ১৫৩B, ৫০৫, ১২০B ধারায় মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে ব্লক স্তর থেকে বুথ স্তর পর্যন্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫ অগাস্ট সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। ৫ আগস্ট বিজেপির বাড়ি ঘেরাও কর্মসূচিতে সামান্য বদল আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, কর্মসূচি পালিত হবে ব্লক স্তরে। আর বাড়ি থেকে ১০০ মিটার দূরে কর্মসূচি পালন করতে হবে। যাতে কেউ বাধা দিয়েছে বলে অভিযোগ করতে না পারে।

 


Post a Comment

0 Comments