Malda Incident: ভরা বাজারে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, প্রশ্ন' বাংলার নারী সুরক্ষা কোথায়?

পঞ্চায়েত নির্বাচনের পর থেকে রাজ্য জুড়ে অশান্ত পরিবেশ। এবার মণিপুরের ছায়া মালদায়। ভরা বাজারে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধোরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলায় পাকুয়া হাটের মধ্যে। দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধর করার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপ ভাইরাল হতেই, রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে।

এই ঘটনার ভিডিও টুইট করে সরব হয়েছেন বিজেপির নেতা-নেত্রীরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তৃণমূলের একহাত নিয়েছেন এই ঘটনার জন্য। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পশ্চিমবঙ্গের বুকে উপজাতি মহিলাদের উপর এই অত্যাচারের আরও একটি ভয়ঙ্কর ঘটনা। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে আক্রমণের তির ছুঁড়ে বলেন, 'অন্যান্য সমস্ত ঘটনার মত এবারেও দিদি নীরব'।

দেখুন ভিডিওঃ 

পালটা শাসক দলের হয়ে প্রতিক্রিয়া দিলেন শশী পাঁজা। 'তিনি বলেন, এটা একটা বড় হাট, সেখানে অনেকে অনেক কিছু বিক্রি করেন। সেখানে চুরি হয়েছে। দুই মহিলা চোর ছিল, যাঁরা তাঁদের ধরেন তাঁরাও মহিলা। ধস্তাধস্তি হয়, সকলেই গরীব। সেই সময়ই পোশাক খুলে যায়। সেটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে কেন দেখা হচ্ছে?

গতকাল দিল্লির সদর দফতরে দলের এক সাংবাদিক বৈঠকে মণিপুর প্রসঙ্গে বাংলার উদাহরণ টেনে এনে কেঁদে ফেলেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ওই বৈঠকে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তোলেন এবং ছোঁড়ে প্রশ্নবাণ। বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় নারী সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে আঁতকে উঠেছিলেন তিনি, এমনকি কেঁদে ফেলেছিলেন লকেট চট্টোপাধ্যায়। দু-চোখে অশ্রু নিয়েই বলেছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী বলেন ছোট ঘটনা, ওদিকে পুলিশ আমাদের অভিযোগ নেয় না। মা-বোনেদের বাঁচাতে আমরা কোথায় যাব?       

 

Post a Comment

0 Comments