মণিপুর প্রসঙ্গে বাংলার উদাহরণ টেনে এনে কেঁদে ফেললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার দিল্লির সদর দফতরে দলের এক সাংবাদিক বৈঠকে যোগ দেন তিনি। ওই বৈঠকে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তোলেন এবং ছোঁড়েন প্রশ্নবাণ। বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় নারী সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে আঁতকে উঠলেন, এমনকি কেঁদে ফেললেন লকেট চট্টোপাধ্যায়। দু-চোখে অশ্রু নিয়েই বললেন, বাংলার মুখ্যমন্ত্রী বলেন ছোট ঘটনা, ওদিকে পুলিশ আমাদের অভিযোগ নেয় না। মা-বোনেদের বাঁচাতে আমরা কোথায় যাব?
ভিডিও ভাইরাল
হলে তবেই আমরা প্রতিবাদ জানাবো? “INDIA” জোটে কংগ্রেসও মমতার অপরাধে সামিল। এরা কেউ
বাংলা নিয়ে কথা বলে না। একের পর এক ঘটনা ঘটে চলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে
একজন মহিলা হয়ে চুপ রয়েছেন। কিভাবে সম্ভব? আমরা কোথায় যাবো? আমরাও তো মহিলা। আমরা সকলেই
চাই আমাদের মেয়েদের বাঁচাতে। মনে রাখা দরকার পশ্চিমবঙ্গ কিন্তু দেশের বাইরে নয়। আমাদের
FIR নেয় না পুলিশ।
দেখুন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটিঃ
পুরো ঘটনার
জন্য মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে ৫৭ জন কর্মীর মৃত্যু হয়েছে,
রাজ্য জুড়ে সন্ত্রাস অব্যহত। এমন পরিস্থিতিতে তিনি বলছেন সমস্ত জায়গাতেই শান্তিপূর্ণ
ভাবে নির্বাচন হয়েছে। এবং কয়েকটা জায়গায় ছোটো খাটো ঘটনা ঘটেছে। তিনি পাঁচলার বুথে কথা
মনে করিয়ে বলেন, নির্বাচন কেন্দ্রে প্রার্থীকে বিবস্ত্র করে নির্যাতনের কথা। বিজেপির
তরফে ঘোষণা করা হলেও হাওড়া গ্রামীণ পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা
বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানা গিয়েছে। আমরাও তো মহিলা এই জঘন্যতম অত্যাচারের মধ্যে
আমরা কোথায় যাবো, আপনারাই বলুন?
আরও পড়ুনঃ 21 July 2023: শহিদ দিবসের A থেকে Z

0 Comments