মমতার বক্তব্যঃ
- ২০২৪ সালে নতুন ভারতের জন্ম হবে (INDIA)। এবারেরপ ঞ্চায়েত নির্বাচন হয়েছে ৭১ হাজার বুথে। কিন্তু সব থেকে বেশি গোলমাল তিন জায়গায়-ভাঙড়, ডোমকল, ইসলামপুর। এবং তিনি বলেন সব থেকে বেশি খুন হয়েছেন তৃণমূল কর্মীরা। মৃত্যুর রাজনীতি করছে বিজেপি।
- মহিলাদের ইজ্জত নিলে আসন্ন নির্বাচনে মহিলারাই দেশের বাইরে ফেলে দেবে আপনাদের।
- কোথায় গেল বেটি বাঁচাও, দেশের বেটিরা জ্বলছে। উতপ্ত মণিপুর নিয়ে সরব মমতা।
- সামাজিক সুরক্ষায় পশ্চিমবঙ্গ এগিয়ে।
- ঘর ঘর মে এক হি ডাক, মোদী যাক, মোদী যাক।
- রাজ্যের টাকায় ১০০ দিনের কাজ হবে। প্রকল্পের নাম হবে খেলা হবে।
- ফেক ভিডিও বার্তা দিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।
- বাংলাকে ভাতে মারার চেষ্টা করে লাভ হবে না।
- ১০০ দিনের কাজের টাকা আদায়ের প্রতিবাদে ২ অক্টোবর দিল্লি চলো অভিযানের ডাক মমতার। টাকা আদায়ের জন্য আগামী ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবেন তৃণমূল নেতারা।
- ইন্ডিয়া জোটে আমি খুশি। ২০২৪ শে জয় বাংলার সঙ্গে জয় ইন্ডিয়ার স্লোগান দেবে তৃণমূল।
- ১১০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।
- INDIA-জোটের মুখ্যমন্ত্রীদের নিয়ে মণিপুর অভিযান পরিকল্পনা।
- আমরা চেয়ারকে কেয়ার করিনা। আমরা চাই দেশ থেকে রাজনৈতিক ভাবে বিদায় নিক BJP। কারণ বিজেপি-কে সহ্য করা যাচ্ছে না।

0 Comments