পঞ্চায়েত
নির্বাচনে নিজেদের জায়গা অটুট রেখেছে তৃণমূল। তবে নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই রাজ্যের
একাধিক জায়গা থেকে উঠে এসেছে সন্ত্রাসের ঘটনা। রাজ্যের এমন আবহে একুশে জুলায়ের মঞ্চে
কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই দেখার। কারন একটাই আগামী বছরে লোকসভা নির্বাচন। তার আগেই
গেরুয়া শিবিরকে কোন ঠাসা করতে বিরোধী জোট তৈরি হয়েছে।
এবারের পঞ্চায়েত
নির্বাচনে বড় ভুমিকায় দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। তিনি প্রতি জেলায় জেলায়
কর্মসূচী করেছেন। ফলে আজ একুশে জুলাইয়ের মঞ্চে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন
সেটা যথেষ্ট গুরুত্ব পূর্ণ। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান শুরুর আগে টুইট
করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, “২১ জুলাই আমাদের হৃদয়ে অগণিত
আবেগ জাগিয়ে তোলে! আজ, বাংলা ১৩ জন বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যারা অত্যাচারী
শক্তির সাথে লড়াই করে এবং গণতান্ত্রিক নীতিকে সমুন্নত রাখতে তাদের জীবন উৎসর্গ করেছিলেন।
তাঁদের প্রতি অনুপ্রাণিত হয়ে, আমি ন্যায়সঙ্গত সমাজের জন্য কাজ করতে থাকব।“
গত দু দিন আগেই ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল বিরোধী বৈঠক। ওই বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, বিরোধী বৈঠক অতন্ত্য ফলপ্রসূ। যা আগামীদিনে দেশের ও দশের জন্য ভাল হবে। বিরোধী জোটে সব কিছু দ্বন্দ্ব, বিভেদের কথা ভুলে বৈঠকে যোগ দিয়েছিল ২৬টি বিজেপি বিরোধী দলের নেতানেত্রীরা। এই ২৬ টি দলের লক্ষ্য কিন্তু একটাই গেরুয়া শিবিরকে হারানো। এছাড়াও বিরোধী বৈঠকে থেকে আপ প্রধান কেজরীওয়াল বলেন, প্রধানমন্ত্রীর ১০ বছরের দেশ শাসন প্রায় প্রত্যেকটি ক্ষেত্রের সর্বনাশ ডেকে এনেছেন। অর্থনীতি গোল্লায় গিয়েছে, মুদ্রাস্ফীতি চরম সীমায়, প্রতিটি ক্ষেত্র কর্মসংস্থানের অভাবে ধুঁকছে। তবে সবকিছুর মধ্যে দিয়ে আজ তৃণমূল নেত্রী কী বার্তা দেন তার দিকেই তাকিয়ে কর্মী-সমর্থকরা।

0 Comments