কলকাতা ছাড়িয়ে
জাল ওষুধের চক্র এবার জেলাতে। দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়নপুরের একটি ওষুধের
দোকান থেকে উদ্ধার হল জাল ওষুধ। ওষুধ দোকানের মালিক আশুতোষ সাঁতরা জানান, এক যুবকের
কাছ থেকে কিছু ওষুধ কেনা হয়। কিন্তু সেই ওষুধ জাল হবে তা আমি বুঝতে পারিনি। দেখে কিছু
বোঝার উপায় ছিলনা। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল যে ওই ওষুধ আসল। সেই ভেবে ওই যুবকের
কাছ থেকে ওষুধ কেন হয়। কিন্তু পরবর্তীকালে সেই ওষুধ নিয়ে ভালো করে নিরীক্ষণ করার পর
দেখা যায় ওষুধ গুলো সবই জাল। এই ঘটনায় ইতিমধ্যেই চিন্তিত হয়ে পড়েছেন ওই ওষুধ দোকানী।
স্থানীয়
এক বাসিন্দা জানান, যেভাবে নকল ওষুধের চক্র জেলাতে ছড়িয়ে পড়েছে এর জেরে মানুষ নকল
ওষুধ খেয়ে সুস্থ হওয়ার বদলে আরো বেশী অসুস্থ হয়ে পড়বে। আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে
কড়া ব্যবস্থা নিক। ইতিমধ্যে কাকদ্বীপ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নকল
ওষুধ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন ওই ওষুধ বিক্রেতা।
তিনি জানান , এই প্রথম ওই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ওষুধ নিলাম। কিন্তু বুঝে
উঠতে পারিনি যে ওই ওষুধগুলো নকল ও সম্পূর্ণ আসল ওষুধের মতনই দেখতে। প্রথম দেখে মনেই
হবেনা যে ওই ওষুধগুলো জাল।
এই জাল ওষুধ
বিভিন্ন দোকানগুলিতে আসল ওষুধ বলে দেওয়ার পিছনে বড়সড় চক্র কাজ করছে। কলকাতা ও শহরতলি
ছেড়ে এবার জাল ওষুধের চক্র জেলাতে হানা দিয়েছে। ওই ডিস্ট্রিবিউটর এর কাছ থেকে নামখানা,
পাথরপ্রতিমা ও সাগর সহ বিভিন্ন প্রান্তিক এলাকার ওষুধ দোকানিরা ওষুধ নেয়। প্রশাসন
যথাযথ ব্যবস্থা নিলে এই নকল ওষুধ চক্রের হাত থেকে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষেরা
রক্ষা পাবে।
এ প্রসঙ্গে,
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার
তিনি বলেন, রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধে নতুন স্টিকার লাগিয়ে বিক্রি করা হচ্ছে। তিনি
আরও বলেন, 'আমার কাছে ইমেলে বিষয়টি জানানো হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংগ্রহ করে নতুন
প্যাকেটে ভরে নতুন লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে। কলকাতা ছাড়িয়ে জেলাতেও এই ব্যবসা
রমরমিয়ে চলছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে অপরাধীদের ফাঁসি দেওয়া উচিত।' পাশাপাশি তিনি
বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাসও দিয়েছেন।

0 Comments