পোড়া হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চলছে ফর্ম পূরণ করে ডকুমেন্টস জমা, রইল বিস্তারিত...


গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিলো পোড়া মঙ্গলাহাট। এই হাটে কেনাবেচা করতে আসেন রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ। যে আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের অন্তত ১৪টি ইঞ্জিন। এমন ঘটনার পরই পোড়া মঙ্গলাহাটে পুরনিগমের প্রতিনিধিরা গতকালই ঘুরে দেখেন। এবং হাটের পোড়া অংশে সাফাইয়ের কাজ শুরু করে হাওড়া পৌরনিগম। সেই কাজ অনেকটাই এগিয়েছে।

পোড়া হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একটি ফর্ম পূরণ করে তাদের নিজেদের ডকুমেন্টস ব্যবসায়ী সমিতির কাছে জমা দিয়েছেন। যাতে নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর, স্টল নম্বর, স্টলের সাইজ, কত টাকার ক্ষতি হয়েছে, আধার কার্ড, রেন্ট রিসিপ্ট উল্লেখ করতে হচ্ছে। এই বিষয়ে পোড়া হাট ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে অগ্নিকান্ডের পর ঘটনাস্থল সাফাই করার কাজ শুরু হয়েছে। এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমরা খুশি। আমরা কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

জানা গিয়েছে, এই ফর্মের একটা কপি কোর্টকে দেব এবং একটা রিসিভ আমরা ব্যবসায়ীদের হাতে দেব। মালিকের মুখোশ পরে যারা প্রতারিত করছেন তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সমর্থন এবং সহমত নিয়েই মামলা করা হবে। এখনও পর্যন্ত ৫০৬ জন ফর্ম ফিল আপ করেছেন। 

Post a Comment

0 Comments