Muharram 2023: মহরমে বর্ণাঢ্য শোভাযাত্রা গারুলিয়ায়

 

কলকাতা সহ রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে মহরম। মহরম উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। সেজে উঠেছে সংখ্যা লঘু অধ্যুষিত উত্তর ২৪ পরগনার গারুলিয়া পুর এলাকা। শনিবার বিকেলে মহরম উপলক্ষ্যে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা বা তাজিয়া। তাই মহরম উপলক্ষ্যে গারুলিয়া পুর এলাকার নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। এমনকি নোয়াপাড়া থানার পাশাপাশি গারুলিয়া পুরসভার তরফ থেকেও নেওয়া হয়ে বিশেষ কিছু ব্যবস্থা। গোটা এলাকা মুড়িয়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়। সেই সঙ্গে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ওপর নজর দেওয়া হয়েছে। এমন কি নোয়াপাড়া থানা ও পুরসভার যৌথ উদ্যোগে একটি বিশেষ হেল্থ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানান গারুলিয়া পুরসভার পুরপ্রধান।


Post a Comment

0 Comments