হাওড়ার পোড়া
হাটের ব্যবসায়ীদের সুখবর দিল পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী সপ্তাহ
থেকেই পুনরায় ব্যবসা শুরু করতে পারবেন পোড়া মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। এমনটাই জানিয়ে দিলেন
ফিরহাদ হাকিম । এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা
করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী
ফিরহাদ হাকিম। মন্ত্রীকে সামনে পেয়ে ব্যবয়ায়ীরা আবেদন করেন সামনের সপ্তাহেই তারা যাতে হাটে বসতে পারেন তার ব্যবস্থা করতে। মন্ত্রী তৎক্ষনাৎ জানিয়ে দেন আগামী সোমবার থেকেই হাট চালু করে দেওয়া হবে ধাপে ধাপে। এদিন বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমর্থনে এক পথসভাও হয়।
ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।
গত ২১ শে
জুলায় গভীর রাতে
ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিলো পোড়া মঙ্গলাহাট। পুড়ে ছাই হয়ে গিয়েছিল একাধিক কাপড়ের
দোকানপাট। যে আগুন
নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের অন্তত ১৪ টি ইঞ্জিন। পোড়া মঙ্গলাহাটের ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রীর
নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়। ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ক্ষতিয়ে দেখতে পুরনিগমের
প্রতিনিধিরা ঘুরে দেখেন মঙ্গলাহাট। এবং গত ২৭ তারিখ থেকে হাটের পোড়া অংশে সাফাইয়ের
কাজ শুরু করে হাওড়া পৌরনিগম। রাজ্যের পুর
ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দেওয়া আশ্বাসে খুশি ব্যবসায়ীমহল।

0 Comments