আজকের দিনে
কবিরাও আক্রান্ত হচ্ছে। তাঁদের লেখা নাকি আজকের দিনের রাজনৈতিক প্রেক্ষাপট! সম্প্রতি একটি কবিতা লিখে তৃণমূল নেতৃত্বের হাতে আক্রান্ত হলেন "কবি।" আবাক হচ্ছেন নিশ্চয়। অবাক হবেন নাই বা কেনো, যেখানে কবিরাও মার খাচ্ছেন। এমনই
ঘটনা ঘটেছে নদীয়ার শান্তিপুর
ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত ডিঙ্গিপোতা এলাকার। জানা গিয়েছে ওই কবি
পেশায় গৃহশিক্ষক কিন্তু নেশায় সংস্কৃতিপ্রবণ এক কবি। তিনিই
নাকি আক্রান্ত হয়েছেন
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দ্বারা। এমনই অভিযোগ আক্রান্ত কবি কল্লোল সরকারের।
তিনি
বলেন, গত ২৫ শে
জুলাই সন্ধ্যের একটু আগে তিনি বাড়ি ফিরছিলেন, পথেই তার এলাকার প্রসেন ঘোষ এবং মিঠুন সরকার নামে দুই তৃণমূল কর্মী এবং তার সাথে অচেনা বেশ কিছু তৃণমূল কর্মী তার উপর চড়াও হয়। শাসানো হয় বড় বাড় বেড়েছিস, শাসকের বিরুদ্ধে কবিতা লেখা বন্ধ করতে হবে। তাকে ব্যাপক মারধরের পর ওই এলাকার
এক টোটো চালক উদ্ধার করে শান্তি পুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর ব্যবস্থা করেন। এবং গতকাল তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন। যদিও তার বক্তব্য অনুযায়ী তিনি রাজ্য সরকার বা তৃণমূল দলের
নামে কিছুই লেখেননি তবে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে। এটা কবিতার স্বাধীনতা, যেটা থাকা উচিত।
তাঁর লেখা
কবিতাটি দেখে নিনঃ
কবিতা_বিদ্রোহ
কলমে: কল্লোল সরকার
বুদ্ধিজীবী
তকমা নিয়ে
উল্লাসে চিৎকার
করে,
যারা বাংলাকে
ধর্ষণ করে চলে!
আমি ঘৃণা
করি,
আমি ঘৃণা
করি যারা সরকারের পা চেটে চলে।
আক্রমণ, কালো
পর্দা টেনে পুরোদস্তুর আক্রমণ।
ক্যানভাসে
সর্বনাশে,
শূন্য পাত্র
ভরেছে যারা লাগাতার?
অন্ধকার কঙ্কাল
রাতে তারা ডানা ঝাপ্টায়।
বাজাও যুদ্ধের
দামামা,
ধূলো ঝড়
তুলে চলুক আন্দোলন লাগাতার।
ভিরু সত্তায়
আজ শ্বাসরুদ্ধ
অরাজক রাজ্যে
জীবন বিক্ষুব্ধ।
চেয়ে দ্যাখো,
চেয়ে দ্যাখো সকল দৃশ্য!
ঘুমের ঘোর
কাটলো?
অস্ত্র ছুঁড়ে
দাও
স্বপ্ন ভেঙে
গেছে আজ!
চকিত বন্যায়
অবাধ অন্যায়।
ভাঙ্গো, অন্যায়ের
দম্ভকে ভাঙ্গো।
শুনছো? আজ
শুধু বিদ্রোহ
অবাধ্যতার
ঢেউ, উদ্দাম কলরব।
এদেশে জন্মে
প্রত্যহ ঘৃণিত, পদানত!
নেইকো কোন
অন্ন,
শুধু মৃত্যুরই
কারবার।
স্বপ্নেরা
আজ শকুনের চঞ্চুতে কয়েদি
শোকস্তব্ধ
মুখে বিভ্রান্তির বহুরূপীর ছায়া।
দুঃস্বপ্ন
দেখি, দাঁতে দাঁত কামড়ে হেসে উঠি
মূঢ়তার মেঘে
শবের মতো সব ভস্মমূর্তি।
শোকস্তব্ধ,অনবরত
বিষাদের জলে আজ শোকস্তব্ধ।
এ
প্রসঙ্গে অবশ্য অভিযুক্ত মিঠুন সরকার, প্রসেন ঘোষরা তার কবিত্ব প্রসঙ্গে কিছুই জানেন না, এমনকি কবিতা সংক্রান্ত কোনো অশান্তি নয়, ব্যক্তিগত স্তরের একটি সাধারণ ঝগড়া বলেই জানান তারা। যদিও এ বিষয়ে বিজেপির
শিক্ষক এবং অধ্যাপক মহল নিন্দার চোখে দেখে তার পাশে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক অধ্যাপক সোমনাথ কর। তিনি বলেন দুর্নীতি কাট মানি যাদের রন্ধে রন্ধে তারা কবিতার কি বুঝবে! সামাজিক
যে কোন প্রেক্ষাপট তুলে ধরার নৈতিক অধিকার আছে লেখক, অভিনেতা, শিল্পী, সাংবাদিক এমনকি সাধারণ মানুষের। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে অভিযুক্ত ওই ব্যক্তিকে শান্তিপুর
থানায় ডেকে পাঠানো হয়েছে।

0 Comments