উতপ্ত মণিপুরে যাচ্ছেন বিজেপি বিরোধী জোটের (I.N.D.I.A) ২০ সদস্যের প্রতিনিধি দল। আজ ও আগামীকাল মণিপুর সফর করবেন তাঁরা। প্রতিনিধি দলে থাকবেন অধীর রঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, ফুলো দেবী নেতাম, কে সুরেশ, তৃণমূলের সুস্মিতা দেব, সুশীল গুপ্ত, শিবসেনা, অরবিন্দ সাওয়ান্ত, ডিএমকে থেকে কানিমোঝি করুণানিধি, রাজীব রঞ্জন সিং, অনিল প্রসাদ হেগড়ে, সন্দোষ কুমার , এএ রহিম, মনোজ কুমার ঝা, জাভেদ আলি খান, মহুয়া মাজি, পিপি মহম্মদ ফয়জল, ইটি মহম্মদ বশীর, এনকে প্রেমচন্দ্রন, ডি রবিকুমার, থিরু থোল থিরুমাবলাভান এবং জয়ন্ত সিং।
মণিপুর পৌঁছে
সারাদিন রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন এই বিশেষ টিম। এরপর রবিবার সকাল ১০টা নাগাদ মণিপুরের রাজ্যপাল অনুসূইয়া উইকেইয়ের সঙ্গে দেখা করে শনিবারের পরিদর্শন নিয়ে তাঁর কাছে একটি প্রাথমিক রিপোর্ট দেবে।
আজ সকালে
কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একটি টুইট করে জানিয়েছেন, এই ইস্যুতে রাজনীতি করবেন
না...এখন পর্যন্ত প্রধানমন্ত্রী মণিপুরে যাওয়ার চেষ্টাও করেননি। আজ, বিরোধীদের ধাক্কার
পরে কেন্দ্র জেগে উঠেছে।

0 Comments