Weather report: আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, আবহাওয়ার বড় খবর…

 


শ্রাবণ মাঝামাঝি সময়ে পৌঁছে গেলেও, বৃষ্টির দেখা নেই। প্রতিদিন আকাশে জুড়ে সাদা পেঁজা তুলোর মেঘেদের আনাগোনা। মিষ্টি রোদে সকাল শুরু হলেও বেলা বাড়তে না বাড়তেই প্রখর হচ্ছে রোদের তাপ। ভরা বর্ষাতেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় সমস্যায় পড়েছেন কৃষকরা। তবে এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট  হল আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে উত্তরবঙ্গেও বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের কোথাও কোথাও আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ শহর কলকাতায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯২ শতাংশ।

আবহাওয়া দফতর সুত্রে খবর, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। ইতিমধ্য়ে উত্তর বঙ্গপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এটি মূলত ওড়িশা, ছত্তিশগড়ের দিকেই এগোবে। সেক্ষেত্রে ওড়িশা ও উপকূল সংলগ্ন জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 


Post a Comment

0 Comments