Dilip Ghosh: 'কোণঠাসা' দিলীপ ঘোষ! তিনি এখন শুধুই সাংসদ


গেরুয়া শিবিরের কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদল। সর্বভারতীয় সহ-সভাপতি থেকে বাদ গেল দিলীপ ঘোষের নাম। এই মুহূর্তে তিনি শুধুই মেদিনীপুরের সাংসদ। আজ সকালে সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা নতুন কমিটি ঘোষণা করেছেন। ওই কমিটিতে দিলীপ ঘোষের নাম নেই। এদিন বিজেপির তরফ থেকে যে তালিকা প্রকাশ হয়েছে, সেখানে বাংলা থেকে মাত্র একজন নেতার নামই রয়েছে। তিনি হলেন অনুপম হাজরা। তাঁকে দলের রাষ্ট্রীয় সচিবের পদ দেওয়া হয়েছে।

প্রথমে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছিল দিলীপ ঘোষকে। কিন্তু এ বার সেই পদ খোয়ালেন দিলীপ। তবে এই বিষয়ে বিজেপি বিজেপি সুত্রে খবর, একাধিকবার তাঁর কথা বার্তায় লাগাম দেওয়ার চেষ্টা করা হলেও তিনি তাঁর জায়গায় অটল। একারনেই পদ চ্যুত হয়েছেন তিনি।

আগামীবছর লোকসভা নির্বাচন। আর তার আগে এমন রদবল। প্রশ্ন উঠছে তবে কি মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন তিনি? নাকি লোকসভা নির্বাচনে রাজ্য নেতৃত্বে নতুন কোনও ভূমিকায় দেখা যাবে তাঁকে। এখনও পর্যন্ত এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হঠাৎ গেরুয়া শিবিরের রদবদলে সরগরম বঙ্গ রাজনীতি।

Post a Comment

0 Comments