স্কুলের পিছনে মদের আসর। প্রতিবাদ করায় বড় মাসুল গুনতে হল তিন জনকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা কৃষ্ণদেবপুর গার্লস হাই স্কুলের পিছনে। স্থানীয় সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলার কালনা কৃষ্ণদেবপুর গার্লস হাই স্কুলের পিছনে প্রতিদিন ভর দুপুরে মদের আসর বসে। আর তারই প্রতিবাদ করায় মদ্যপ যুবকদের হাতে। আক্রান্ত হলেন দুজন পুরুষ ও একজন মহিলা।
এরপরে এদিন
কালনা থানার পুলিশ আধিকারিকরা হাজির হয় ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিনই
সকাল থেকে রাত্রি পর্যন্ত মদের আসর চালায় এলাকার বেশ কয়েকজন। স্থানীয় গার্লস স্কুলের
মেয়েরা এখান দিয়ে গেলে তাদের কেউ টোন টিটকারি কাটে। এদিন সকালে স্থানীয় এক ব্যক্তি
তারই প্রতিবাদ করায়, তাকে এবং তার পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ ওঠে কিছু যুবকদের
বিরুদ্ধে।
একই সাথে
এলাকায় থাকা বেড়া এবং ঘরের একটি অংশ ভেঙে দেয় ওই মদ্যপ যুবকেরা। এরপরই কালনা থানা
পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় কালনা থানা পুলিশ। এই ঘটনায় অভিযুক্তরা
পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে।

0 Comments