প্যান, ভোটার ও আধার কার্ড তো আছেই। তবে এবার জন্ম সার্টিফিকেটের (Birth Certificate) উপর জোর দিতে নতুন ভাবে ভাবছে কেন্দ্র। গতকাল সংসদে জন্ম সার্টিফিকেট সংক্রান্ত একটি বিল পেশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যান্দ রাই। রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩' বিল পেশ করা হয়েছে। যার জেরে মনে করা হচ্ছে এবার জন্ম প্রমানপত্রের গুরুত্ব বাড়বে।
এই নয়া বিলে
বলা হয়েছে, এবার থেকে জন্ম সার্টিফিকেটের নিয়েই শিক্ষা প্রতিষ্ঠানে ভরতি হওয়া যাবে,
ভোটার তালিকা তৈরিতে কাজে লাগবে, আধার পেতে সাহায্য করবে, বিয়ের রেজিস্ট্রি করার সময়
ব্যবহার করা যাবে, সরকারি চাকরির ক্ষেত্রে কাজে লাগবে। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন
করা যাবে। জাতীয় ও রাজ্য-স্তরে নিবন্ধিত জন্ম ও মৃত্যুর ডেটাবেস তৈরি করতে সাহায্য
করবে এই নয়া বিল। যার ফলে ডিজিটাল প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।
বিল প্রসঙ্গে
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যান্দ রাই বলেন, রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড
ডেথ অ্যাক্ট, ১৯৬৯-এর সময়ের সঙ্গে তাল মিলিয়ে তা সংশোধন হয়নি, তবে প্রযুক্তির উন্নয়নের
জন্য সংশোধন প্রয়োজন। তাই এই বিলের আনার চিন্তায় কেন্দ্র। এই নয়া বিল আইনে কার্যকর
করা হলে সমস্ত দিক থেকে ডেটাবেসও সমৃদ্ধ করা যাবে।
বিলে
দত্তক নেওয়া, এতিম, পরিত্যক্ত, আত্মসমর্পণ করা, সারোগেট শিশু এবং শিশুকে একক পিতামাতা বা অবিবাহিত মায়ের কাছে নিবন্ধন
প্রক্রিয়া সহজতর করার বিধান করা হয়েছে, সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য নিবন্ধকের
কাছে মৃত্যুর কারণ হিসাবে একটি শংসাপত্র এবং আত্মীয়ের কাছের একটি অনুলিপি প্রদান
করা বাধ্যতামূলক করা হয়েছে।

0 Comments