নিয়োগ দুর্নীতির নয়া তথ্যের সন্ধানে CBI


নিয়োগ দূর্নীতি নিয়ে কিছুতেই অস্বস্তি পিছু ছাড়ছে না রাজ্য সরকারকে। নিয়োগ দূর্নীতির মামলায় সিবিআই ফের নতুন করে ঘুঁটি সাজাতে শুরু করলো। বিভিন্ন পৌরসভার আধিকারিকদের ডেকে পাঠালো সিবিআই। ইতিমধ্যেই নদীয়া জেলার কৃষ্ণনগর এবং শান্তিপুর পৌরসভা থেকে পৌরসভার বেস কয়েকজন আধিকারিক নিজাম প্যালেসে পৌছে গিয়ে দেখা করবেন।

কুন্তল ঘোষের গ্রেফতারের পর পর ই পৌরসভা গুলিতেও যে নিয়োগের ক্ষেত্রে একাধিক দূর্নীতির অভিযোগ উঠতে থাকে, তা খতিয়ে দেখতে শুরু করেছে সি বি আই। খবরে প্রকাশ, পৌরসভার নিয়োগের পরীক্ষা নিয়েছিল কুন্তল ঘোষের সংস্থা। তখন ই লক্ষাধিক টাকার বিনিময়ে নাকি নিয়োগ রফা হয় বলে অভিযোগ। সেই তথ্যকে সামনে রেখে গত মাসের ৭ তারিখে কৃষ্ণনগর এবং শান্তিপুর পৌরসভায় দুই ভাগে বিভক্ত হয়ে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালিয়ে তারা কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায় বলে জানা যায়।

দেখুন ভিডিওঃ 


মঙ্গল বার ই সি বি আই এর তরফ থেকে কৃষ্ণনগর ও শান্তিপুর পুরসভার আধিকারিকদের নিজাম প্যালাসে এসে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে শান্তিপুর পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায় বলেন, মূলত ২০১৮ সালের নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই প্রতিনিধি দল তদন্ত করতে এসেছিল শান্তিপুর পৌরসভায়। কিন্তু সেই সালে আমাদের কোন নিয়োগ হয়নি। আমরা সেদিনও সিবিআই প্রতিনিধিদ দলকে সম্পূর্ণ সহযোগিতা করেছি আজও তারা যা জিজ্ঞাসাবাদ করবেন এবং যে সাহায্য আমাদের কাছে চাইবেন আমরা পুরোটাই তাদের কাছে জানাবো। শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ বলেন, এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমাদের পৌরসভা এসে বিভিন্ন উন্নতি সংগ্রহ করে নিয়ে
গেছিল। আমরা সম্পূর্ণ সহযোগিতা সিবিআইএর সঙ্গে করবো বলে জানিয়েছি।

Post a Comment

0 Comments