লাল ডাইরির সত্যতা উদঘাটনে পুরো মন্ত্রী পরিষদের নারকো টেস্টের প্রস্তাব জানালেন Rajendra Singh


রাজস্থানে নারী নির্যাতনের ঘটনায় উত্তাল রাজনৈতিক মহল। যা নিয়ে চিন্তা বেড়েছে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের। এবং ওই চিন্তা বাড়িয়েছে সদ্যপ্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র সিংহ গুঢার একটি লাল ডায়েরি। গত শুক্রবার বিধানসভায় নারী নির্যাতনের বিরুদ্ধে অপরাধ মূলক ঘটনা নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ব্যর্থতার কথা বলেছিলো রাজেন্দ্র। যার জেরে, ওই দিনই তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু গতকাল অর্থাৎ সোমবার বিধান সভায় প্রবেশের মুখে তাঁর হাতে দেখা যায় একটি লালা ডাইরি। যে ডাইরিতে নাকি সরকারের দুর্নীতির প্রমান রয়েছে। সদ্যপ্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র সিংহ দাবী করেন তাঁকে ওই লাল ডাইরি বিধানসভায় পেশ করতে দিতে হবে।

স্পিকার চন্দ্রপ্রকাশ জোশী অনুমতি দেননি লাল ডাইরি পেশ করার। রাজেন্দ্র সিংহ বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ বিক্ষোভ শুরু করে চলতি সভার মধ্যে। এবং এমন পরিস্থিতিতে মার্শাল ডেকে তাঁকে সভার বাইরে বার করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার। তারপরই সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, আমি শুধু লাল ডাইরি দেখাতে ছেয়েছিলাম, কিন্তু স্পিকারের অনুমতি দেননি। ওই ডাইরিতে রাজস্থান সরকারের যাবতীয় আর্থিক দুর্নীতির হিসেব রয়েছে।

তাই লাল ডাইরির প্রসঙ্গ উঠতেই কংগ্রেস নেতারা আমাকে চড়, লাথি মেরে বিধানসভা থেকে বের করে দেয়। তাঁদের দাবি, আমি নাকি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছি। এছাড়াও তিনি বলেন, 'সে সময় সরকার বাঁচাতে কোন বিধায়ককে কত কোটি টাকা দেওয়া হয়েছিল। এবং সেই টাকা কোথা থেকে এসেছিল, সব তথ্য ওই লাল ডায়েরিতে লেখা রয়েছে।' তবে এই প্রসঙ্গে মন্ত্রী শান্তি ধারিওয়াল বলেন, রাজেন্দ্র মিথ্যা অভিযোগ করছেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন।

এমন অবস্থার মধ্যে সদ্যপ্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র সিংহ মঙ্গলবার দাবি করেন। তিনি বলেছেন, রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দু হয়ে থাকা 'লাল ডায়েরির' পেছনের সত্যতা উদঘাটনে তিনি নিজেকেসহ পুরো মন্ত্রী পরিষদের নারকো টেস্ট করার কথা বলেন। তাঁর দাবী লাল ডাইরির সত্য মিথ্যা নারকো টেস্টের মধ্য দিয়েই প্রমাণিত হবে।

 


Post a Comment

0 Comments