সাপের কথা শুনলে আতঙ্কেই মানুষের গা শিউরে উঠে। বর্ষাকাল শুরু হলে মশা, পোকা মাকড়ের মত বাড়তে থাকে সাপের উপদ্রব। বর্ষাকালে গ্রামের দিকে সাপের কামড়ে অনেকের প্রান যায়। তাই আগাম সতর্ক করতে গ্রামের বাড়ি বাড়ি প্রচার করছেন কন্যাশ্রীর পড়ুয়ারা।
কন্যাশ্রীর
জমানো টাকা থেকে ওই পড়ুয়ারা ব্লিচিং পাউডার, চুন কিনে। এবং গ্রামের বিভিন্ন জায়গায় তা ছড়িয়েছে তারা। পাশাপাশি আগাছা পরিষ্কার করতেও দেখা যায় পড়ুয়াদের। বাঁকুড়ার
ইন্দাসের রাজখামার হাইস্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়াদের এই অভিনব উদ্যোগকে গ্রামবাসীরা
কুর্নিশ জানিয়েছে।
বর্ষাকালে
সাপের উপদ্রব থেকে নিষ্কৃতি পাওয়া এবং সাপের কামড় থেকে বাঁচতে করণীয় কি, সঙ্গে ডেঙ্গি নিয়েও সচেতনতার বার্তা দেয় পড়ুয়ারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ
জানিয়েছেনএলাকায় মানুষজন।

0 Comments