ডাক বিভাগের খামে এবার বিষ্ণুপুরের দশাবতার ও শুশুনিয়ার পাথর শিল্প


ভারতীয় ডাকবিভাগের বিশেষ খামে এবার শিল্পের ছোঁয়া পেলো বিষ্ণুপুরের বিষ্ণুর দশটি রুপ ও বাঁকুড়ার শুশুনিয়ার পাথর শিল্প। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ডাকবিভাগের এই বিশেষ খামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই বিষয়ে ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের দশ অবতারেরে কদর বিশ্বজোড়া। বিদেশ থেকে আগত পর্যটকদের অন্যতম আগ্রহের বিষয় এই দশটি রুপ। অন্যদিকে শুশুনিয়ার ঐতিহ্যবাহি পুরনো পাথর শিল্পকে নিয়েও দেশ বিদেশের মানুষের আগ্রহের অন্ত নেই।

এর আগে বিষ্ণুপুরের শ্যাম রায়ের মন্দির, শিল্পী যামিনী রায়ের শিল্পকর্ম, বালুচরি শাড়ি নিয়ে ডাক বিভাগের তরফে ডাক টিকিট ও বিশেষ কভার প্রকাশিত হয়েছে। তবে এবার সেই তালিকায় নবতম সংযোজন বিষ্ণুপুরের দশটি রুপ ও শুশুনিয়ার ঐতিহ্যবাহি পাথর শিল্প। এই বিশেষ কভার বাঁকুড়া মূখ্য ডাকঘর, কলকাতা জি.পি.ও ছাড়াও অন লাইনের মাধ্যমে বরাত দিয়েও সংগ্রহ করা যাবে বলে জানা গেছে।

ভারতীয় ডাকবিভাগের বিশেষ খামে শিল্পের হাঁকডাক তুলে ধরলেও পাথরের অভাবে মুখ থুবড়ে পাথর শিল্পীদের কাজকর্ম। ফলে গলায় একরাশ ক্ষোভ আর ভারাক্রান্ত মন নিয়েই এই উদ্যোগেকে সাধুবাদ জানালেন তারা। 

 


Post a Comment

0 Comments