মণিপুর ঘটনায় নিন্দায় মিছিল ছাতনায়


উতপ্ত মণিপুরে যেন দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে। মণিপুরে মহিলার নগ্ন পুরোন ভিডিয়ো নিয়ে দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। এবার মনিপুরে পাশবিক ও নিন্দনীয় ঘটনায় কেন্দ্র সরকারের ব্যর্থতা ও নীরবতার প্রতিবাদে ছাতনার কমলপুরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো।

হাজারো তৃণমূল কর্মী সমর্থকরা এই মিছিলে যোগদান করেন এবং এই মিছিল ছাতনা কমলপুর বাজার পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সন্দীপ কুমার বাউরী, ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মৃণাল শর্মা, ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

ঠিক কি হয়েছিলো মণিপুরেঃ

পুলিশের এফআইআর অনুযায়ী, কাংপোকপি জেলায় নির্যাতিতার পরিবারের দুই সদস্যকে খুন করা হয়েছিল। আতঙ্কের জেরে ৪ঠা মে এক কুকি পরিবারের ৫ সদস্য বনে লুকিয়ে পড়েছিলেন। এবং পুলিশ তাদের উদ্ধার করে। পুলিশের হাত থেকেও তাদের ছিনিয়ে নেওয়া হয়। এরপর ৫৬ বছর বয়সি এক ব্যক্তিকে খুন করা হয়। তারপর তিনজন নারীকে নগ্ন করিয়ে হাঁটানো হয়। অভিযোগ ২১ বছর বয়সি এক মহিলাকে গণধর্ষণ করা হয়। পরে ওই তিন মহিলা কোনও রকমে পালিয়ে বাঁচেন। এবং ২১ জুন অভিযোগ দায়ের করা হয় পুলিশে।

সম্প্রতি মণিপুরে মহিলার নগ্ন পুরোন ভিডিয়ো নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী মণিপুর প্রসঙ্গে বললেন, মণিপুরের ঘটনা অতন্ত্য লজ্জাজনক। সভ্য সমাজের পক্ষে মণিপুরের ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়। দেশের মর্যাদাহানি হচ্ছে, মহিলাদের উপর অত্যাচারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। যে কোনও প্রান্তে, যে কোনো জায়গায় নারীদের উপর অত্যাচার হলেই কঠোর ব্যবস্থা নিন।

 


Post a Comment

0 Comments