নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা তছরূপ, কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট ইডি-র

 


নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। ২০ কোটি টাকা তছরূপের অভিযোগ আনা হয়েছে ওনার বিরুদ্ধে। যে কারনে আজ ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতে ১২৬ পাতার চার্জশিট পেশ করেছে ইডি। প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্টের ৪ নম্বর ধারায় চার্জশিট জমা পড়েছে। আবার অন্য দিকে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন সুজয়কৃষ্ণবাবু।

সুত্রের খবর অনুযায়ী, চার্জশিটে সুজয়কৃষ্ণবাবুর বিরুদ্ধে নিয়োগদুর্নীতির সমস্ত কালো টাকা সাদা করার অভিযোগ আনা হয়েছে। মোট ২০ কোটি টাকা তছনছ করেছেন বলে দাবি করেছে ইডি। চার্জশিটে ২ টি সংস্থার নাম রয়েছে, যে সংস্থা গুলি সুজয়কৃষ্ণবাবুর নিয়ন্ত্রণে থাকতো। এছাড়াও শেয়ারে বিনিয়োগের মাধ্যমে কী করে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে তার উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি সুজয়কৃষ্ণবাবুর হৃদযন্ত্রের ধমনীতে কিছু সমস্যা রয়েছে বলে জানান চিকিৎসকা। প্রয়োজনে তাঁর ওপেন হার্ট সার্জারি করাতে হতে পারে। এমনই বিবৃতি দিয়ে আদালতে জামিনের আবেদন করেন। তাঁর আবেদনের ভিত্তিতে বিচারক জানান, বাংলার গর্ব SSKM। সেখানে চিকিৎসা করান। তবে গত বৃহস্পতিবারই সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর জামিনের আবেদন খারিজ করেছে ব্যাঙ্কশাল আদালত।

Post a Comment

0 Comments