Weather Report: নিম্নচাপের ভ্রুকুটি! কবে থেকে ভারী বৃষ্টি বাংলায়?


ভরা শ্রাবণেও যেনো রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে। চলতি সপ্তাহে গত সোমবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে নানা জায়গায়। কিন্তু সেই বৃষ্টি বেশিক্ষণের জন্য স্থায়ী হচ্ছে না। ফলে বৃষ্টির ঘাটতি থেকেই যাচ্ছে। এরই মধ্যে ওড়িশা উপকূলে নতুন করে নিম্নচপের ভ্রুকুটি। তার প্রভাব কি বঙ্গে পড়বে? তবে জুলাইয়ের শেষ সপ্তাহ জুড়ে কেমন থাকবে আবহাওয়া, তারই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবেঃ

দক্ষিনবঙ্গের জেলা গুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি পাতের সম্ভাবনা হয়েছে। কোনো কোনো জায়গায় ভারি বৃষ্টিপাত হতে পারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বেশ কিছু জায়গায় আবার আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সপ্তাহের শেষে অর্থাৎ ২৯ শে জুলাই শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গের আবহাওয়ার কেমন থাকবেঃ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, দার্জিলিং,জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলা গুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিলিগুড়িতে শুরু হয়েছে বৃষ্টিপাত। এদিন সকাল থেকেই ছিল আকাশ মেঘলা, রোদের দেখা পাওয়া যায়নি। কিছুটা বেলা হলেই, আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। পথ চলতি মানুষদের হাতে ছাতা নিয়ে যাতায়াত করতে দেখা যায়।

নিম্নচাপের পূর্বাভাসঃ

আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে। ইতিমধ্যে তা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে মৌসুমী অক্ষরেখা বাংলার ওপরে অবস্থান করছে না।

 


Post a Comment

0 Comments