শুক্রবার
২১ জুলাই, শহীদ দিবস। দূরবর্তী জেলা থেকে আসছেন কর্মী সমর্থকেরা। এককথায় সমাবেশের কাউন্টডাউন
শুরু। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর থেকে ইতিমধ্যেই কর্মীরা হাওড়া স্টেশনে এসে
পৌঁছেছেন। আগত দলীয় সদস্য ও সমর্থকদের হাওড়া স্টেশনে অভ্যর্থনা জানান উত্তর হাওড়ার
বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, উত্তর
হাওড়ার ব্লক সভাপতি অরিজিৎ বটব্যাল ও উত্তর হাওড়া আইএনটিটিইউসি'র সভাপতি অরবিন্দ
দাস।

0 Comments