ভোট মিটেছে শান্তিতে, কেন্দ্রীয় বাহিনী পত্যাহারের দাবী গ্রামবাসীর

ভোট পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন স্থান থেকে হিংসার খবর উঠে আসছে। রাজনৈতিক হিংসা কমাতে গ্রামে গ্রামে পুলিশের সঙ্গে কেন্দ্র বাহিনীর রুটমার্চ চলছে। গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সাধারণ মানুষদের আশ্বস্ত করে পুলিশ। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে এক অন্য গল্প উঠে এলো।

কাটোয়ার করজগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কাটোয়া থানার এ.এস.আই পুষ্পেন দত্তের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করছে। মূলত শান্তি ফেরাতে এই রুট মার্চ। কিন্তু যে গ্রামে শান্তি বজায় রয়েছে সেখানেই রুট মার্চ করছে পুলিশ। এমনই প্রশ্ন করছেন গ্রামের বাসিন্দারা। কিন্তু কেনো?

করজ গ্রাম পঞ্চায়েতের প্রধান নারায়ণ চন্দ্র সাঁতরা আমাদের জানালেন 'কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ খুব ভালো কথা কিন্তু আমাদের এলাকায় কোন প্রকার বাহিনীর প্রয়োজন নেই। এখানে সবাই শান্তিতে আছে, এখানে কোন প্রকার অশান্তি ও বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটেনি। সকলে গণতান্ত্রিক পদ্ধতি মেনে  ভোট দিয়েছেন এবং তৃণমূলের জয় হয়েছে'। এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ কর তিনিও আমাদের জানালেন যে আমাদের এলাকায় কোন প্রকার অশান্তি নেই। যে সব জায়গা থেকে অশান্তি উঠে আসছে সেখানে প্রয়োজন কেন্দ্রীয় বাহিনীর।


Post a Comment

0 Comments