Bhangar: ফের আশান্ত ভাঙড়, গুলিবিদ্ধ পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী

 

ভোট পরবর্তী হিংসা যেনো কিছুতেই কমছে না। মূলত ভাঙড় অশান্তি ক্রমশ বেড়ে চলেছে। ভোটের  ফল প্রকাশের পর কেটে গিয়েছে এক সপ্তাহের বেশি সময়। কিন্তু, হিংসা যেন এখনও থামছেই না ভাঙড়ে। ফের চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূলের পরাজিত প্রার্থী হাতেম মোল্লা। তাঁর বাড়ি ভাঙড়ের পানাপুকুর এলাকায়। মঙ্গলবার রাতে চালতাবেড়িয়ার কাছে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির আইএসএফের দিকে।

 একইসঙ্গে এলাকায় ব্যাপক বোমাবাজি হয়েছে বলেও খবর। আহত তৃণমূল প্রার্থী বর্তমানে জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাতেম। তৃণমূলের অভিযোগ, রাতে বাড়ি ফেরার পথে রাস্তাতেই তাঁর উপর হামলা চালায় আইএসএফের লোকজন। ওই সময় চালতাবেড়িয়া বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তীব্র আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। খবর পেয়েই কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।

জহিরুপ মোল্লা জানান, ওর কানের পাশে গুলি লেগেছে। আইএসএফ লোকজন এদিন ওই এলাকায় আমাদের এক পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে হামলা করেছে। বোমাবাজি করেছে। ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন হাতেম। তখন তাঁকে গুলি করা হয়। আমি প্রশাসনকে অনুরোধ করব যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল শাস্তি দেওয়া হোক।” ঘটনায় আইএসএফের তরফে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে নওশাদ সিদ্দিকির দল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

 


Post a Comment

0 Comments