কংগ্রেসের
ডাকা দু দিনের বৈঠকে নিয়ে কংগ্রেসের নিজস্ব টুইটার হ্যান্ডলে লাগাতার নেতা-নেত্রীদের
বক্তব্য পোস্ট হচ্ছে। যে পোস্টে জায়গা করে নিয়েছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি
বলেছেন, ‘ভাল এবং ফলপ্রসূ বৈঠক হয়েছে। এর ফলাফল দেশের জন্য মঙ্গলদায়ক হবে।‘
এই প্রসঙ্গে মোদীজি কি বলছেন? দেখুন ভিডিওঃ
এদিন বিরোধী বৈঠকে আপ প্রধান কেজরীওয়াল বলেন, প্রধানমন্ত্রীর ১০ বছরের দেশ শাসন প্রায় প্রত্যেকটি ক্ষেত্রের সর্বনাশ ডেকে এনেছেন। অর্থনীতি গোল্লায় গিয়েছে, মুদ্রাস্ফীতি চরম সীমায়, প্রতিটি ক্ষেত্র কর্মসংস্থানের অভাবে ধুঁকছে। যে কারনে আজ ২৬টি বিজেপি বিরোধী দল একত্রে হয়েছে। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ক্ষমতায় বিশ্বাসী নয় কংগ্রেস। ক্ষমতার লোভে এই বৈঠক হচ্ছে, তা নয়। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে এই বৈঠক।
0 Comments