রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে চলছে রক্তের হোলি খেলা। একের পর এক খুনের ঘটনার খবর সামনে আসছে। ইতিমধ্যে রাজনৈতিক খুন হয়েছেন যারা , তাঁদের বেশির ভাগ ই বিরোধী দলের, এমন টাই অভিযোগ বিজেপির তরফ থেকে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এখনো অব্ধি রাজ্যে হিংসার বলি ১৭ জন নেতা কর্মী।
খুনের রাজনীতির পাশাপাশি শাসক দলের বিরূদ্ধে প্রতিদিন একের পর অভিযোগ তুলে ধরছে বিজেপি নেতৃত্ব। এমন কী আজ তাঁরা বীরভূমের সারিন্ডায় তাঁদের দলীয় কর্মী দীলিপ মাহারারা খুন নিয়ে সরব হন।
পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশন কে তাঁরা যে অভিযোগ পত্র টি পাঠিয়েছে সেখানে আজ সকালের ঘটনা জানিয়ে - ডায়মন্ড হারবার ও কেশপুরে একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের বাড়ি ছাড়া করার কিম্বা প্রানে মেরে ফেলার হুমকি ও সেই সংগে প্রার্থী প্রত্যাহার করার জন্য ভয় দেখানো চলছে বলে অভিযোগ স্পষ্ট কড়া হয়েছে।
বিজেপির পক্ষ থেকে কড়া অভিযোগ জানিয়ে রাজ্যের পুলিশ অধিকর্তা মনোজ মালব্যের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা । নির্বাচনের আগে রাজ্যে খুনের ঘটনার প্রসংগে রাজ্যের মুখ্য পুলিশ আধিকারিক ছোট ছোট ঘটনা বলে তা অভিহিত করার চেষ্টা করছেন কেনো, তাঁরও স্পষ্ট উত্তর ও মনোজ মালব্যর অবস্থান রাজ্য নির্বাচন কমিশন কেনো তদারকি করছেন না !
প্রসংগত উল্লেখ্য, এখনো পর্যন্ত এ রাজ্যে যখন ১৭ জন রাজনৈতিক ভাবে খুন হয়েছেন তখন রাজ্যের মুখ্য পুলিশ অধিকর্তা বলেছেন " ছোট ছোট ঘটনা নিয়ে মিডিয়া যেভাবে তুলে ধরছে , এখানে এই হচ্ছে , ওখানে ওই হচ্ছে , আমার মতে তা বিষয় টা ঠিক হচ্ছে না । দু তিন টি ঘটনা ঘটেছে , তাতে আপনাদের মনে হচ্ছে গোটা বাংলা জুড়ে হিংসা আয়ত্ত্বের বাইরে চলে যাচ্ছে?"
রাজ্যের মুখ্য পুলিশ আধিকারীকের মুখে এমন বক্তব্যে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক হিংসার বলি হলে তা সংখ্যা দিয়ে ছোট বড় কিভাবে বিচার করছেন মনোজ মালব্য তা নিয়েই সরব বিরোধি শিবির।
এদিকে রাজ্যে একাধিক রাজনৈতিক খুনের ঘটনায় রীতিমতো সরব হয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

0 Comments