এখানেই নয় দার্জিলিং ও কালিম্পং জুড়েও দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। গোটা দার্জিলিং কালিম্পং জুড়ে আগামী কয়েক ঘন্টায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যে বর্ষার প্রবেশ হয়েছে। শুরু থেকেই বর্ষা উত্তরবঙ্গে দুর্দান্ত ফর্মে!
বর্ষা আষাঢ় আগে থেকেই এবারে পাহাড়ে হালকা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে । দার্জিলিং , কালিম্পং সিকিম সহ অন্যান্য পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে মাঝে মাঝেই পাহাড়ী রাস্তায় ধ্বস নামার ঘটনা ঘটছে।
অপরদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের উপরের জেলা গুলিতে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

0 Comments