বসির হাটের জন সভায় হাজির বসিরহাটের সাংসদ নুসরত জাহান । কারন সামনে পঞ্চায়েত নির্বাচন। ফলে বসিরহাটের মানুষকে ফিল্মী কায়দায় ভোট মুখী করতে , এর থেকে ভালো উপায় আর কি হতে পারে ! আর সেই নির্বাচনী প্রচারে এসেই নুসরত কেন্দ্রের বিরূদ্ধে বস্ফোরক মন্তব্য করলেন। সংখ্যা লঘু কেই তাস করে নির্বাচনী প্রচার চালালেন তিনি।
কেন্দ্রের কাছে তাঁর নিজের বাংলার জন্য কিছু চাইতে গেলেই তাকে নাকি হেনস্থার শিকার হতে হয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ তৃণমূল প্রার্থীদের সমর্থনে বাঁকড়া হাই স্কুল মাঠে প্রকাশ্যে জনসভায় গুরুতর অভিযোগ আনলেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান।
তিনি বলেন গত সাড়ে চার বছর COVID কালে , যতবার বাংলার জন্য কিছু চাইতে গেছেন , ততবারই নাকি হেনস্থার শিকার হতে হয়েছে । বাংলার মানুষকে মোটেও ভালবাসেনা কেন্দ্রীয় সরকার। নুসরতের কথায় সব সময় নিউজ চ্যানেলে দেখা যায় , ধাক্কাধুক্কি , শাড়ি টেনে ধরার মতো ঘটনা । আর সেসব নাকি ওনাদের সহ্য করতে হয়। সংসদ ভবনে বিভিন্ন দপ্তরের অফিসে যাওয়ার সময় এইসব ঘটনা নাকি ঘটে।
নুসরতের আরো অভিযোগ , সব কিছুই ওরা জোর করে করার চেষ্টা করে। কোন নতুন প্ল্যান পাশ না করলে নাকি ইডি - সিবিআই লাগিয়ে দেয় বিজেপি সরকার । নাম না করে বিজেপির কথা বলে , আমি শুনেছি সংখ্যালঘুদের ভোট দরকার জাতি ভেদাভেদ করছে এই সরকার।
তবে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে ভাগে প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর ফের চোট পাওয়ার বিষয় টিও তুলে ধরেন নুসরত জাহান ।
প্রসঙ্গত উল্লেখ্য , বেশ কিছুদিন আগেই বসিরহাট কেন্দ্রের সাধারন মানুষ তাদের নির্বাচিত সাংসদকে বহুদিন না দেখায় পোস্টার আটকে দিয়েছিল দেওয়ালে দেওয়ালে । তবে আজকের নির্বাচনী প্রচারে এসে সাংসদের ভাষনে স্পষ্ট হয়েছে এতোদিন তিনি প্রায় সাড়ে চার বছর বাংলার মানুষের দাবিতে দিল্লিতে কেন্দ্রের সংগে লড়াই এ ব্যস্ত ছিলেন ।
0 Comments