রাজ্যপাল কি বেশি সক্রিয় হয়ে উঠছেন এ রাজ্যে ? আর তা নিয়ে কি গাত্র দাহ আর অস্বস্তি বেড়েই চলেছে তৃনমূলের ? এমন প্রশ্ন ই যেন ঘুর পাক খাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আবহে । রাজ্যপালের কাজ কর্মের খতিয়ানে তারা যে খুশি নয় , তা বোঝাতে ইতিমধ্যেই তৃনমূলের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশন কে চিঠি দিল তৃনমূল কংগ্রেস ।
তবে রাজ্যপাল সি ভি আনন্দ বোস যে ভাবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাস নিয়ে রীতিমতো প্রতিক্রিয়াশীল তাতে রাজ্যের শাসক দলের মাথা ব্যথা যে বাড়বে এ আর নতুন কি ? এর আগে এ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ধনকড় যে পদ্ধতিতে রাজ্যের সন্ত্রাস নিয়ে সরব হয়েছিলেন , তাঁর থেকেও এক কাঠি বেড়ে শতরঞ্জ এর চাল দিচ্ছেন বর্তমান রাজ্যপাল।
বর্তমান রাজ্যপাল এ রাজ্যে দায়িত্বে আসার পর মধুচন্দ্রিমা কাটতে খুব বেশি দিন লাগে নি । প্রথম দিকে রাজ্যের শাসক দলের নেতাদের সংগে সখ্যতা বাড়তে থাকলেও ব্রাত্য বাবুদের বাংলার ছাত্র যে এত তাড়াতাড়ি অবাধ্য হয়ে উঠবেন তা তৃনমূলের অধ্যাপকরা বোধ হয় আগে বুঝে উঠতে পারেন নি!
এদিকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস যে পরিবারের মানুষ, যার সংগে বাংলার আরেক রয়েল বেঙ্গল টাইগারের পদবী জড়িয়ে রয়েছে তাতে যে তিনি এখন ই পিছু হটবেন না তা নিশ্চিত। আমি নিজে ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করেছিলাম বোস পদবীর কারন । তাতে সি ভি আনন্দ বোস সরাসরি জানিয়েছিলেন তাঁর বাবা নিজে নেতাজির অন্ধ ভক্ত , আর তিনি নিজেও । ফলে নেতাজির বাংলায় সন্ত্রাস নিয়ে তিনি যে সাংবিধানিক পদ্ধতিতেই আচরন করবেন তাও নিশ্চিত।
গত সোমবারও তিনি বাসন্তি থেকে ফিরতেই, সেখানেই ফের মঙ্গল বার গুলি, বারুদের শব্দ গন্ধ ছড়াবে তা আশাতীত। এবার এক তৃনমূল কর্মীর পায়ে লাগলো গুলি। তাই কোনো রকম রেয়াত না করেই রাজ্য নির্বাচন কমিশন কে আগামী ৪৮ ঘন্টার সময় দিলেন রাজ্যপাল ! রাজ্য জুড়ে এমন সন্ত্রাসের কারন দর্শাতে হবে রাজ্য নির্বাচন কমিশন কে।
রাজ্য নির্বাচন কমিশন কে প্রথম থেকে সহজ ভাবে যে নেয় নি রাজ্যপাল আর তাঁর রাজভবন অফিস , বার বার স্পষ্ট হয়েছে। বিশেষ করে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা কে নিয়েও যে বেশ কড়া মনোভাবাপন্ন তা আর বলতে !
কিন্তু এত সত্বেও শাসকের শাসন যন্ত্রের কর্কশ শব্দ কি খুব একটা চাপা পড়বে রাজ্যপালের প্রলেপ দেওয়ার হাজারো চেষ্টায়? আসলে ভোট যে বড় বালাই। যেন তেন প্রকারেনও এ যুদ্ধে জয়ী হতেই হবে। না হলে রাজ্যাভিষেক হবে কি করে নয়া রাজকুমারের!

0 Comments