মোদী মন্ত্রেই কি অভিন্ন দেওয়ানি বিধি?


আমরা কিছুদিন আগেই শুনেছিলাম ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিষয়ে। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে সংসদে একটি বিল আনার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন বাদল অধিবেশনে ইউসিসি সংক্রান্ত একটি বিল আনতে পারে কেন্দ্র। যদিও বিজেপি নেতৃত্বের একাংশের বক্তব্য, আইন কমিশন আগামী দু সপ্তাহ ওই বিলের বিষয়ে জনগণের মতামত নেবে।

দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র টুইট করে জানান, আগামি ৫ আগস্ট দেশ জুড়ে ইউনিফর্ম সিভিল কোড আসতে চলেছে। এ বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটি আগামী ৩ জুলাই বৈঠক ডেকেছে। এদিকে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, ইউনিফর্ম সিভিল কোডের জন্য আগামি ১৩ জুলাই পর্যন্ত অপেক্ষা করা উচিত।

আমরা দেখেছি ৫ আগস্ট যে কোনো বড় ইস্যুতে বিজেপির অবস্থান। বিজেপির তিনটি প্রধান ইস্যু ছিল। প্রথমটি রাম মন্দির, দ্বিতীয়টি জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা এবং তৃতীয়টি ইউনিফর্ম সিভিল কোড। যার মধ্যে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার হয় ২০১৯ সালের ৫ অগস্ট। এবং ২০২০ সালে ৫ আগস্ট রাম মন্দির প্রতিষ্ঠা হয়। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার কি ৫ আগস্ট তৃতীয় লক্ষ্য পূরণ করবে? একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে।

প্রশ্ন উঠছে মোদী সরকার লোকসভা নির্বাচনের আগে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্যেই কি এই আইন আনতে চলেছে। তবে কংগ্রেস, সিপিএম-সহ একাধিক দল ২১-তম আইন কমিশনের ২০১৮ সালের রিপোর্টকেই মূল অস্ত্র করে প্রশ্ন তুলছে। ২১-তম আইন কমিশনের মত ছিল, বিভিন্ন ধর্মের মানুষদের জীবনযাত্রার ফারাক থাকবে। তবে এই ফারাক বৈষম্যের নয়, গণতন্ত্রের প্রতীক। কিন্তু হঠাৎ কেনো মত বদল ঘটল মোদী সরকারের? তবে মোদী সরকার মনে করছে অভিন্ন দেওয়ানি বিধি আইন কার্যকর হলে দেশের সম্প্রীতি বৃদ্ধি পাবে, সার্বিক ভাবে ক্ষমতায়ন হবে মহিলাদের। এছাড়াও অবসান ঘটবে লিঙ্গ বৈষম্যের।

 


Post a Comment

0 Comments