ছাই চাপা আগুনের
ন্যায় ক্রমেই উতপ্ত হচ্ছে মণিপুর। গত দের মাস ধরে চলা মেইতেই ও কুকিদের মধ্যে
বাঁধা বিবাদ যেন কোনো ভাবেই থামানো যাচ্ছিলো না। কেন্দ্রীয় সরকার বৈঠক বসিয়ে কোন সামাধান
সূত্র খুঁজে পায়নি। এমন পরিস্থিতির মধ্যে বিরোধীরা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন
সিংয়ের ইস্তফার দাবি জানিয়েছিল।
আজ সকালেই সব
জল্পনার অবসান ঘটিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই পদত্যাগের কথা বলেছিলেন। এবং নিজ সিদ্ধান্ত অনুযায়ী মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকি'র সঙ্গে দেখা করতে ইম্ফলে রাজভবনে পৌঁছেছিলেন।
সেখানেই তিনি রাজ্যপালের হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দিতেন। কিন্তু রাজভবনের সামনে
তাঁর গাড়ি আটকে দেয় মহিলারা। তাঁরা পদত্যাগ না করার আর্জি জানান মুখ্যমন্ত্রী এন বীরেন
সিংকে।
তবে দিন ভর নাটকের শেষে, নয়া মোড় নিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের ঘটনা। এক সিনিয়র মন্ত্রী জানান, জনতার চাপে পড়ে মুখ্যমন্ত্রী মতবদল করেছেন। জনতার কথায় বদল চান না, চান পরিবর্তন। জনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে মত বদলাতে বাধ্য হন বীরেন সিং। তাঁর পদত্যাগ পত্র ছিঁড়ে ফেলা হয় বলে জানা গিয়েছে। অবশেষে টুইট করে বীরেন সিং জানিয়েছেন নিজের অবস্থান। টুইটে লেখেন,'এই কঠিন সময়ে আমি স্পষ্ট জানাচ্ছি মুখ্যমন্ত্রীর পদ থেকে আমি পদত্যাগ করছি না।'
0 Comments