ইস্তফার পথে বীরেন! বাড়ছে জল্পনা

 


কুকি এবং মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষের জেরে দীর্ঘদিন থেকেই উত্তপ্ত মণিপুর। এককথায় বলা চলে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুর। এমন পরিস্থিতির মাঝেই বিরোধী দলগুলি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের ইস্তফার দাবি জানিয়েছিল। তবে এবার যেন সব জল্পনার অবসান ঘটিয়ে ফেললেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই।  

 

সংবাদ মাধ্যম সুত্রে জানা গিয়েছে, মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকি'র সঙ্গে দেখা করতে ইম্ফলে রাজভবনে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। সেখানেই তিনি রাজ্যপালের হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দিতেই আসছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং রাজভবনের সামনে তাঁর গাড়ি আটকে দেয় মহিলারা। এ যেন এক অন্য রকম ছবি! তাঁরা পদত্যাগ না করার আর্জি জানান মুখ্যমন্ত্রীকে। তাঁদের কথায় তারা বদল চান না, চান পরিবর্তন।

 

উল্লেখ্য, মণিপুরে ৫৩ শতাংশ মেইতেই সম্প্রদায় ভুক্ত। এছাড়াও এখানে দুটি বড় জনগোষ্ঠী রয়েছে যা কুকি এবং নাগা নামে পরিচিত। এখানে দ্বন্দের মূল কারন কি? মেইতেই জনগোষ্ঠী নিজেদের তপশীল জনজাতি অর্থাৎ (ST) স্বীকৃতির দাবীতে সরব। যেখানে আগে থেকেই কুকি এবং নাগারা তপশীল জনজাতি অর্থাৎ (ST) সম্প্রদায় ভুক্ত।

 

কুকি ও নাগাদের কথায়, মেইতের জনগোষ্ঠী অনেকটাই বড়। ওই জনগোষ্ঠী যদি তপশীল জনজাতি অর্থাৎ (ST) তালিকা ভুক্ত হয়ে যায় তাহলে আমরা চাকরি, শিক্ষা ও জমির ওপর অধিকার থেকে বঞ্চিত হব। এই নিয়ে দু পক্ষের দ্বন্দ্ব ক্রমেই বেড়ে চলেছে। উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যের মধ্যে চূড়াচাঁদপুরের অবস্থা সবচেয়ে খারাপ। মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যত নাজেহাল অবস্থা।

 

গত রবিবার বীরেন সিংহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর একটি টুইট করে জানিয়েছিলেন, সমস্ত কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম কেন্দ্রীয় সরকার। যদিও এই মুহূর্তে পদত্যাগের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।



Post a Comment

0 Comments