রাস্তা নির্মাণের দাবিতে ভোট বয়কটের ডাক কৃষ্ণনগরে


নির্বাচন আসে যায়! সঙ্গে মেলে কিছু মিথ্যা প্রতিশ্রুতি। কিন্তু উন্নয়ন কোথায়? নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছে। কারণটা হল প্রতিশ্রুতি মিললেও মেলেনি উন্নয়ন। রাস্তার অবস্থা বেহাল, দুর্ঘটনা লেগেই থাকে। তাই নতুন রাস্তার দাবিতে রাস্তা অবরোধ এবং ভোট বয়কটের ডাক এলাকাবাসীর।

 

জানা যায় ভালুকা গ্রাম পঞ্চায়েতের অধীন শান্তিনগর এলাকার একটি রাস্তা রয়েছে। এই দীর্ঘ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। সকাল হলেই একাধিক চাষী সবজি নিয়ে বাজারে যায় এই রাস্তা দিয়ে। শুধু তাই নয়, এলাকার শতাধিক স্কুল ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র রাস্তা এটিই। কিন্তু রাস্তার বেহাল দশা। বারবার জন প্রতিনিধিদের বলা সত্ত্বেও হয়নি কাজ।

 

ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বলে আসা সত্ত্বেও রাস্তা মেরামত করে দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। এর ফলে বৃষ্টির সময় যাতায়াতের খুবই অসুবিধে হয়। নির্বাচনের সময় এলেই রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দেন রাস্তা নির্মাণ করা হবে। সময়মত ভোট মিটে যায় কিন্তু রাস্তা নির্মাণ হয় না। যে কারনে আমরা সকলে মিলে ভোট বয়কটের ডাক দিয়েছি।


Post a Comment

0 Comments