বিজেপির বুথ সভাপতির রহস্যমৃত্যু! অভিযোগের তির তৃণমূলের দিকে

 


পঞ্চায়েত নির্বাচনী আবহে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরে। ঘটনাটি ঘটেছে সবংয়ের এই দশ নম্বর অঞ্চল বলপাই অঞ্চলে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পরিবার ও বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন মেরে ঝুলিয়ে দিয়েছে দীপক সামন্তকে।

 

বিভিন্ন জায়গায় গুলি বর্ষণ, মারামারি ও বাড়িতে হামলার পাশাপাশি এবার বিজেপি বুথ সভাপতি কে মেরে টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। জানা যায় এই দিন সবং বলপাই ১০ নং অঞ্চলের নিজের বাড়ি থেকে বিজেপি বুথ সভাপতি দীপক সামন্তর গলায় দড়ি দেওয়া বডি উদ্ধার হয়। আর তাতেই বিজেপি অভিযোগ করে তাদের কর্মীকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে।


নিহত পরিবারের অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি ও শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা দীপককে প্রায়ই প্রাণে মারার হুমকি দিতেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যান বিজেপি নেতা। অনেক খোঁজা খুঁজি করেও দেখা মেলেনি। পরে বাড়ির ভিতর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আরও জানা যায়, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রচারেও বাধা দিয়েছিল তৃণমূল। দীপককে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হত তাঁর স্ত্রীকে। তার পরেই আজ দেহ উদ্ধার!

 


Post a Comment

0 Comments