দলে ঠাঁই নয়! নির্দল প্রার্থীদের বার্তা স্নেহাসিস চক্রবর্তীর

 


পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। জোর কদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। এবার ময়দানে পরিবহন মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী। ঘাটাল ব্লকের হরিদাসপুর ৯ নম্বর অঞ্চলে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করলেন সঙ্গে বাড়ি বাড়ি মানুষের অভাব অভিযোগ শুনলেন। এদিন কর্মীদের নিয়ে স্থানীয় স্কুলে বৈঠক করেন তিনি।

 

এ দিন তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের একমাত্র দল, যারা রেকর্ড সংখ্যক ভোট পেয়ে ক্ষমতায় এসেছে। তাই পঞ্চায়েত নির্বাচনে এই দলের হয়ে অনেকেই প্রার্থী হতে চাইছেন। কিন্তু কেউ যদি দলের শৃঙ্খলা না মানেন তাহলে দলে তার জায়গা নেই। এছাড়াও তিনি বলেন উন্নয়নের নিরিখে এবারে ভোট হবে। সাধারণ মানুষের পাশে যেমন তৃনমূল কংগ্রেস আছে তেমনই তৃণমূলের পাশেই মানুষ আছে।

 

যারা দলের প্রার্থী হতে না পেরে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তাদের জন্য তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ বলে পরিষ্কার জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। মানুষের অভাব অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমরা বেশিরভাগ পরিষেবা মানুষকে দিতে পেরেছি। এবং কিছু পরিষেবা হয়তো বাকি আছে যেগুলো তৃণমূল কংগ্রেস সময় মত ঠিক পৌঁছে দেবে সাধারণ মানুষের কাছে।

 

 

 

 

 

Post a Comment

0 Comments