'উনি খুনের রাজনীতি করেন', মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপের

 


রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের মরশুম। চারিদিকে চলছে নির্বাচনী প্রচার। রাজনৈতিক দল গুলি কোমর বেঁধে নামছে ভোটের ময়দানে। তেমনই আজ শুক্রবার সকাল সকাল হালিশহর স্টেশন রোডে চা পে চর্চা উপস্থিত হয়েছে সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি শ্রী দিলীপ ঘোষ।


এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকেই পঞ্চায়েতে লুট, দুর্নীতি ও খুনের রাজনীতি শুরু হয়েছে । গুলি,বন্দুক সব চলছে, আমাদের কর্মীদের খুন করে টাঙ্গিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী খুনের রাজনীতি করে। পুলিশ কিছু করছে না। পুলিশের ওপর আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। সরকার চাইছে খুনখারাপি করে পঞ্চায়েত ভোট করিয়ে নিতে। জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের হালিশহর স্টেশন রোডে চা পে চর্চায় উপস্থিত হয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে এই ভাষাতেই আক্রমণ করেন দিলীপ ঘোষ।

 

ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে গিয়েছে। এমন আবহে বিরোধীদের অভিযোগ শাশক দল বাংলা জুড়ে হিংসা ছড়াচ্ছে, যে কারনে বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে ক্রমাগত। কংগ্রেস, সিপিএম এবং বিজেপি কর্মী থেকে প্রার্থীর খুনের খবর প্রতিদিন সামনে এসেছে। তবে বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি শ্রী দিলীপ ঘোষের এমন মন্তব্য বাংলার মানুষ কীভাবে নেবে এখন সেটাই দেখার!

 


Post a Comment

0 Comments