ভোট প্রচারে পরিবহন মন্ত্রী! ঘুরলেন ঘরে ঘরে


রাজ্যের পুরোদস্তুর নির্বাচনী-আবহ। এখন তুঙ্গে উঠেছে প্রচার। নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন নেতা-মন্ত্রী রাজ্যের বিভিন্ন কোণায় পৌঁছে যাচ্ছেন। নির্বাচনী ময়াদানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। এবার তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে ঘটালে পৌঁছেছেন পরিবহন মন্ত্রী ও তৃণমূল নেতা স্নেহাসিস চক্রবর্তী।

ঘাটালের হরিদাসপুরে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করলেন বাড়ি বাড়ি গিয়ে। শুনলেন মানুষের অভাব অভিযোগ। এ দিন পথসভাও করেন তিনি। সংগঠন মজবুত করতে কর্মীদের নিয়ে স্থানীয় স্কুলে বৈঠক করেন। তারপর তিনি সাংবাদিকদের বলেন উন্নয়নের নিরিখে এবারে ভোট হবে রাজ্য সরকারের। জয় হবে মা মাটি মানুষের।

মুখ্যমন্ত্রীর দেওয়া সমস্ত জনমুখী প্রকল্পে মানুষ উপকার পাচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরই মানুষ ভোট দেবে। অন্যান্য দল সারা বছর মানুষের পাশে থাকে না। মানুষের পাশে সর্বদা তৃণমূল কংগ্রেস থাকে। তাই তৃণমূলের পাশেই মানুষ আছে বলে মন্তব্য করেন মন্ত্রী। এ দিন মানুষের উৎসাহ এবং উদ্দীপনাকে দেখে অনেকটাই আশাবাদী তিনি।

 




Post a Comment

0 Comments