হিংসা বিধ্বস্ত মণিপুরে আশান্তির পারদ যেনো কিছুতেই নামছে না (Manipur Violence)। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে বিষ্ণুপুর জেলায় কোয়াকতা এলাকায় ফের নতুন করে উত্তেজনা ছড়ায় (Manipur Violence)। চলে গুলির লড়াই, আগুনে পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি। আর তাতেই ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে
বিষ্ণুপুর পুলিস জানিয়েছে, গতকাল গভীর রাতে কয়েকজন নিরাপত্তা বেষ্টনীর ঘেরাটোপ টপকে
মেইতেইদের এলাকায় ঢুকে পড়ে। এবং গুলি ছুঁড়তে শুরু করে। যার জেরে নতুন করে হিংসা ছড়ায়। এবং ওই এলাকাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে
পৌঁছয় নিরাপত্তা কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছলে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গেও শুরু হয় গুলির
লড়াই। বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ। পাল্টা গুলি চালায় সুরক্ষা
কর্মীরাও।
ঠিক কী হয়েছিলো?
জানা গিয়েছে,
শুক্রবার মণিপুরের বিষ্ণুপুর জেলায় কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই
পক্ষের লড়াইয়ে তিনজনের মৃত্য়ুর খবর মিলেছে। এবং নিহতরা মেতেই জনগোষ্ঠীর বলে জানা গিয়েছে।
ওই ঘটনার পরই কুকি জনগোষ্ঠীর একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। যা ঘিরে
একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে মণিপুর রাইফেলসের
এক জওয়ানের মৃত্যুর খবরও পাওয়া গীয়েছে।
উল্লেখ্য, গত ৩ অগাস্ট চমণিপুরে গণকবর অভিযানের ডাক দিয়েছিলো কুকিদের যৌথ মঞ্চ আইটিএলএফ। যার জেরে ফের উতপ্ত হয়ে উঠেছিলো মণিপুর। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে পিছিয়ে যায় মণিপুরে গণকবরের পরিকল্পনা। গণকবরের জন্য ইতিমধ্যেই মণিপুরের চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এম্ন পরিস্থিতির মধ্যে নতুন করে মৃত্যু ৩ জনের।

0 Comments